উত্তর আমেরিকা ফুটবলে সেরা যুক্তরাষ্ট্র
স্পোর্টস ডেস্ক: গত দু’বার এই ফাইনালে এসে মেক্সিকোর কাছে হোঁচট খেয়েছিল যুক্তরাষ্ট্র। দু’বারই তাদেরকে হতাশ করে মেক্সিকো। কিন্তু আঞ্চলিক চ্যাম্পিয়নশীপ কনকাকাফ গোল্ড কাপে এবার হতাশ হতে হয়নি তাদের। শনিবারের ফাইনালে ব্রেক শিয়ার ৬৯ মিনিটের একমাত্র গোলে ১-০ তে পানামাকে হারিয়েছে তারা। এতে দু’বছরের জন্য উত্তর আমেরিকা ফুটবলের শ্রেষ্ঠত্ব নিয়ে নিল যুক্তরাষ্ট্র।
পরপর দুইবার ফাইনালে মেক্সিকোর কাছে হেরে যুক্তরাষ্ট্রের এবার ছিলনা মেক্সিকো ভীতি। সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের জুজু মেক্সিকোকে হারিয়ে ফাইনালে উঠেছিল পানামা। সেই পানামাকে হারিয়ে গোল্ড কাপের পঞ্চম শিরোপা জিতল যুক্তরাষ্ট্র। শিরোপা জয়ের পথে টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ডকে আরও বাড়িয়ে নিল আমেরিকানরা। সর্বশেষ ২০০৭ সালে তারা এই শিরোপা ঘরে তুলেছিল। এর আগে ১৯৯১, ২০০২, ২০০৫ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
দলের প্রধান কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যানকে ছাড়াই ফাইনালে শিকাগো সোলজার ফিল্ডের স্টেডিয়ামে নামে যুক্তরাষ্ট্র। সেমিফাইনালে রেফারির সঙ্গে তর্ক বাধিয়ে ফাইনালে নিষিদ্ধ হন ইয়ুর্গেন। তবে এদিন আন্দ্রে হারগজ ইয়ুর্গেনের দায়িত্বটা ভালভাবেই সামাল দেন।মানবজমিন
টানটান উত্তেজনাময় খেলায় গোল বন্ধ্যাত্ব ঘুচাতে সময় লাগে ৬৯ মিনিট। বদলি হিসেবে মাঠে নামা ব্রেক শিয়া খেলার একমাত্র জয়সূচক গোলটি এনে দেন এই সময়ে।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








