জিপিএস’ও হ্যকার ও সন্ত্রাসীদের নাগালে
ডেস্ক: গ্লোবাল পজিটিং সিস্টেম (জিপিএস) হ্যাকার বা সন্ত্রাসীদের কাছ থেকে সুরক্ষিত নয়। জিপিএস পদ্ধতি ব্যবহার করে জাহাজ ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত বিমানের সুনির্দিষ্ট অবস্থান শনাক্তের মাধ্যমে ছিনতাই করতে পারে সন্ত্রাসীরা। টেক্সাস ইউনিভার্সিটির জিপিএস বিশেষজ্ঞরা নতুন এক গবেষণায় এমন তথ্য পেয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। প্রধান গবেষক টড হামফ্রে ও তার দলটি মাত্র ৩ হাজার ডলার ব্যয়ে একটি জিপিএস হ্যাকিং ডিভাইস তৈরি করেন। এ গবেষণার জন্য শুধু একটি ল্যাপটপ, একটি ছোট অ্যান্টেনা ও একটি ইলেক্ট্রনিক জিপিএস স্পুফার ছাড়া অন্য কিছু ছিল না। এদিকে জিপিএস হ্যাকিং সম্পর্কে নতুন এ তথ্য নতুন আশঙ্কার জন্ম দিচ্ছে। সাইবার বিশ্বে এ খবর ছড়িয়ে পড়লে, আরও মাথাচাড়া দিয়ে উঠবে হ্যাকাররা তাতে সন্দেহ নেই। তাই এর আগেই জিপিএস পদ্ধতিকে কিভাবে আরও বেশি সুরক্ষিত করা যায়, তা নিয়ে নিঃসন্দেহে নতুন করে ভাবার অবকাশ রয়েছে প্রযুক্তিবিদদের।মানবজমিন
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান