Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

পাবলিক ইন্টারনেটের স্বল্পতা রয়েছে বাংলাদেশে

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: July 29, 2013 | 5:15 PM

মোজাহেদুল ইসলাম : 
মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোতে মোবাইল ইন্টারনেট জনপ্রিয় হয়ে উঠছে। তবে এর বাইরেও উন্নয়নশীল দেশগুলোতে সাইবার ক্যাফে বা এই ধরনের পাবলিক ইন্টারনেটই বড় একটি অংশের ইন্টারনেট ব্যবহারকারীর মূল ভরসা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনফরমেশন স্কুলের টেকনোলজি অ্যান্ড সোস্যাল চেঞ্জ গ্রুপের সাম্প্রতিক এক গবেষণাতে এই তথ্য প্রকাশ পেয়েছে। মোট আটটি দেশে পাঁচ বছর ধরে পরিচালিত হয় এই গবেষণা। এই আটটি দেশ হলো বাংলাদেশ, বতসোয়ানা, ব্রাজিল, চিলি, ঘানা, লিথুনিয়া, ফিলিপাইন এবং দক্ষিণ আফ্রিকা। এই গবেষণায় প্রাপ্ত ফলাফল সম্পর্কে প্রধান গবেষক এবং ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনফরমেশন স্কুলের সহকারী অধ্যাপক আরাবা সে জানান, ‘নিম্ন এবং নিম্ন-মধ্য আয়ের দেশগুলোতে এখনও পর্যন্ত বড় একটি অংশের জনগণ কম্পিউটার কিংবা ইন্টারনেট ব্যবহারের জন্য পাবলিক প্লেসগুলোকেই বেছে নিয়ে থাকে। সাইবার ক্যাফে, লাইব্রেরি কিংবা টেলিসেন্টারগুলোই তাদের কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের প্রধান মাধ্যম।’ এই গবেষণার ফলাফল থেকে দেখা যায়, এসব দেশের এক-তৃতীয়াংশ জনগোষ্ঠীর জন্য পাবলিক ইন্টারনেটই তাদের ইন্টারনেট ব্যবহারের একমাত্র মাধ্যম। পাবলিক অ্যাকসেস না থাকলে এই জনগোষ্ঠীর অর্ধেকই আর ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম হবে না। আবার ইন্টারনেট এবং কম্পিউটার ব্যবহারের এই পাবলিক অ্যাকসেস না থাকলে জনগোষ্ঠীর বড় একটি অংশই নিজেদের দক্ষতা উন্নয়নে সমর্থ হবে না বলে মনে করে। বাংলাদেশে এই জনগোষ্ঠীর জন্য পাবলিক ইন্টারনেটের অ্যাকসেস সময়ের সাথে সাথে কমে যাচ্ছে বলে জানা গেছে এই গবেষণা থেকে। ফলে নিম্ন ও নিম্ন-মধ্য আয়ের জনগোষ্ঠীর বড় একটি অংশই ইন্টারনেট ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই গবেষণায় এ ধরনের পাবলিক ইন্টারনেটের অ্যাকসেস বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এর জন্য বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারী সহযোগিতাও প্রয়োজন বলে বলা হয়েছে এই গবেষণায়।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ