Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মূত্র থেকে দাঁত!

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: July 30, 2013 | 10:07 AM

স্টেম সেল থেকে পড়ে যাওয়া দাঁত গজানো সম্ভবঅনলাইন ডেস্ক : নতুন দাঁত গজানোর নতুন একটি কৌশল উদ্ভাবন করেছেন চীনা গবেষকেরা। মূত্র থেকে প্রাথমিক দাঁত গজানোর এ গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘সেল রিজেনারেশন জার্নাল’-এ। এক খবরে জানিয়েছে বিবিসি অনলাইন।
চীনের গবেষকেরা দাবি করেছেন, মূত্রকে স্টেম সেলের উৎস হিসেবে ব্যবহার করে প্রাথমিক দাঁত গজানো সম্ভব। যাঁদের দাঁত পড়ে গেছে তাঁদের জন্য এ উদ্ভাবন সুসংবাদ হতে পারে বলে তাঁরা ধারণা করছেন।
মানুষের বয়স বাড়লে এবং দাঁতের যত্ন না করলে দাঁত পড়ে যায়। গবেষকেরা দীর্ঘদিন ধরেই স্টেম সেল ব্যবহার করে নতুন দাঁত গজানোর কৌশল নিয়ে গবেষণা করছিলেন। স্টেম সেল ব্যবহার করে যেকোনো ধরনের কোষকলা তৈরি করা সম্ভব হয়।
চীনের গুয়াংজু ইনস্টিটিউট অব বায়োমেডিসিন অ্যান্ড হেলথের গবেষকেরা মূত্রকে তাঁদের গবেষণার প্রাথমিক ভিত্তি ধরেন এবং তা থেকে স্টেম সেল তৈরি করেছেন।
গবেষকেরা জানিয়েছেন, এ সংক্রান্ত আরও গবেষণা প্রয়োজন। তারপরই কেবল পরীক্ষামূলক পর্যায়ে যাওয়া সম্ভব হবে। অবশ্য মূত্র থেকে দাঁত গজানোর এ গবেষণা বিষয়ে সমালোচনা করেছেন যুক্তরাজ্যের গবেষকেরা। তাঁদের দাবি, এমন একটি উত্স থেকে দাঁত গজানোর গবেষণা করা হয়েছে যা শুরুর পর্যায় হিসেবে খুবই খারাপ।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV