Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

মানুষকে দীর্ঘজীবী করবে ‘ব্যানাসিন’

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: July 30, 2013 | 3:35 PM

 
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষ সালুসতিয়ানো সানচেস-ব্লাসকেস। তার ১১২ বছর পর্যন্ত বেঁচে থাকার মূল কারণ নাকি কলা আর ব্যথারোধক ট্যাবলেট। তাই বাজারে আসছে ‘ব্যানাসিন’। 
জাপানের জিরোয়েমোন কিমুরা ১১২ বছর বয়সে মারা যাওয়ায় সালুসতিয়ানো সানচেস-ব্লাসকেসকে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষের স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। জন্ম স্পেনে, কিন্তু সানচেস-ব্লাসকেস এখন আর সেখানে থাকেন না। মাত্র ১৭ বছর বয়সে আখ শ্রমিক হিসেবে কাজ করতে চলে গিয়েছিলেন কিউবায়। সেখান থেকে যুক্তরাষ্ট্রে। সেখানে যাওয়ার পর বেছে নেন খনি শ্রমিকের জীবন। কায়িক পরিশ্রম খুব বেশি। তারপরও স্বাস্থ্য ঠিক রেখেছেন। এক সাক্ষাত্কারে স্পেনে জন্ম নেয়া যুক্তরাষ্ট্রের এই নাগরিক জানিয়েছেন, তার ধারণা, প্রতিদিন সকালে একটি কলার সঙ্গে ছয়টি অ্যানাসিন ট্যাবলেট খেতেন বলেই ১১২ বছর বয়সেও বেশ সুস্থ আছেন তিনি।
সালুসতিয়ানো সানচেস-ব্লাসকেসের কথা শুনে অ্যানাসিনের উত্পাদক প্রতিষ্ঠান ইনসাইট ফার্মাসিউটিক্যালস খুব খুশি। কলা তো আর বিক্রি করতে পারবে না, তাই কলার গন্ধ মিশিয়ে নতুন ধরনের অ্যানাসিন বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছে তারা। ইনসাইট ফার্মাসিউটিক্যালসের মার্কেটিং ভাইস প্রেসিডেন্ট জেনিফার ময়্যার জানিয়েছেন, বিশ্বের সর্বজ্যেষ্ঠ মানুষটির কথায় অনুপ্রাণিত হয়ে অ্যানাসিন নিয়ে নতুন করে ভাবছেন তারা। বিজ্ঞানীরা বলতেন, সুস্থ জীবনের জন্য আপেল খুব উপকারী। কিন্তু মানুষকে শতায়ু করায় কলার ভূমিকা দেখে নতুন অ্যানাসিন বাজারে নিয়ে আসছে ইনসাইট ফার্মাসিউটিক্যালস। কলা, অর্থাত্ ব্যানানার গন্ধ থাকবে বলে ওষুধটির নাম দেয়া হবে ‘ব্যানাসিন’। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ