একগামিতার কারণ কী?
এক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন বা একগামিতায় মানুষসহ অন্যান্য প্রাণীর আকৃষ্ট হওয়ার কারণ অনুসন্ধানকারী বিজ্ঞানীরা এবার নতুন তথ্য জানিয়েছেন। স্তন্যপায়ী প্রাণীদের ওপর পরিচালিত সাম্প্রতিক গবেষণার ভিত্তিতে তাঁরা দাবি করছেন, পুরুষ প্রজাতিগুলোর একগামী হওয়ার নেপথ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ নিজ নিজ সন্তান লালন-পালনে তাদের ব্যস্ততা। এই প্রাণীদের সন্তান পূর্ণবয়স্ক হতে বহু বছর লেগে যায়। আর বাবা তত দিনে একটি সংসারেই থিতু হয়ে পড়ে। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়, মানুষের একগামিতা কোনো সাংস্কৃতিক ব্যাপার নয়, বরং লাখ লাখ বছরব্যাপী সংঘটিত বিবর্তনের ফল। আর স্তন্যপায়ী প্রাণীদের মাত্র ৩ শতাংশের মধ্যে একগামী বৈশিষ্ট্য দেখা যায়। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ম্যানচেস্টার ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি ও নিউজিল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানীরা মোট ২৩০টি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী নিয়ে গবেষণা চালান। এসব প্রজাতির মধ্যে বিদ্যমান একগামিতা, বহুগামিতাসহ অন্যান্য বৈশিষ্ট্য পর্যবেক্ষণে দেখা যায়, বহুগামী প্রাণীদের মধ্যে অন্য পুরুষের সঙ্গিনীর সঙ্গে সম্পর্ক স্থাপন ও অপরের সন্তানকে হত্যার প্রবণতা রয়েছে। কিন্তু একগামী পুরুষ প্রজাতি নিজ বাচ্চাকে আগলে রাখে এবং সঙ্গিনীর সুরক্ষাও নিশ্চিত করে। এএফপি ও ইনডিপেনডেন্ট।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’