Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

মোবাইল গেম প্রকাশ করতে সহায়তা করবে ফেসবুক

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: July 31, 2013 | 2:54 PM

তরিকুর রহমান সজীব : 
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে বিশ্বব্যাপী ফেসবুকের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। বিশ্বের একমাত্র সামাজিক যোগাযোগের সাইট হিসেবে ফেসবুকই স্পর্শ করেছে ১০০ কোটি ব্যবহারকারীর ল্যান্ডমার্ক। কেবল সামাজিক যোগাযোগের সাইট হিসেবেই নয়, ফেসবুকের হাত ধরেই মূলত সোস্যাল গেমিংয়ের ধারণাটি বিশ্বের কাছে পরিচিত হয়ে ওঠে। গেম নির্মাতা জিংগা’র হাত ধরে ফেসবুকে প্রবেশ করে জনপ্রিয় সব গেম। টেক্সাস হোল্ড’র পোকার, ফার্মভিলের মতো জনপ্রিয় সব গেম ছড়িয়ে পড়ে ফেসবুকে। তবে সম্প্রতি জিংগার সাথে সম্পর্কের অবসান ঘটিয়েছে ফেসবুক। জিংগা এখন নিজেদের আলাদা সাইটের মাধ্যমেই তাদের গেমগুলো উপহার দিয়ে যাচ্ছে। এদিকে জিংগার সাথে সম্পর্ক শেষ করায় ফেসবুকেও গেমিংয়ের ক্ষেত্রে কিছু শূন্যতা তৈরি হয়েছে। তবে গেমিং নিয়ে ফেসবুকের আগ্রহ ছিল শুরু থেকেই। তারই ফলে এবারে ফেসবুক নিজেই স্মার্টফোন এবং ট্যাবলেট পিসির মতো মোবাইল প্ল্যাটফর্মের জন্য তৈরি গেম প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করেছে। যেসব গেম নির্মাতারা স্মার্টফোন এবং ট্যাবলেট পিসির জন্য গেম তৈরি করেন, তাদের গেমগুলোকে বিশ্বব্যাপী গেমারদের কাছে পৌঁছে দেবে ফেসবুক। আর এর জন্যই তারা চালু করেছে গেম পাবলিশিং বিষয়ক একটি প্ল্যাটফর্ম। এতে করে ফেসবুকের কোটি কোটি ব্যবহারকারী থাকায় গেমগুলো সহজেই পৌঁছে যাবে সারা পৃথিবীতে, আর এর বিনিময়ে ফেসবুককে কিছু পরিমাণ অর্থ প্রদান করবেন গেম নির্মাতারা। গেম ডেভেলপারদের মধ্যে যারা ক্ষুদ্র এবং মাঝারি আকারে কাজ করেন, তাদের নিজেদের পক্ষে নিজেদের গেম আলাদা করে প্রকাশ করা কষ্ট হয়ে পড়ে। তাই তাদের প্রতি এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ফেসবুক। ফেসবুকের সফটওয়্যার প্রকৌশলী ভিক্টর মিডিরস এক ব্লগপোস্টে জানিয়েছেন, ‘এমন অনেক গেম নির্মাতারাই রয়েছে যারা অসাধারণ সব গেম তৈরিতে সক্ষম। কিন্তু সেগুলো প্রকাশ করা এবং গেম থেকে অর্থ উপার্জন তাদের জন্য কঠিন। তাদের পরিশ্রম যাতে বৃথা না যায়, সেই লক্ষ্যেই আমাদের এই গেম প্রকাশের প্ল্যাটফর্ম।’ তার তথ্য অনুযায়ী ফেসবুক ব্যবহারকারীর মধ্যে প্রায় ৮০ কোটিই মোবাইল প্ল্যাটফর্মে ফেসবুক ব্যবহার করে থাকেন। তাদের ২৬০ মিলিয়ন আবার মোবাইলে নিয়মিত গেম খেলে থাকেন। এই মোবাইল গেমারদের টার্গেট করেই ফেসবুকের নতুন এই উদ্যোগ।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV