Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

রক্তমাংসের কৃত্রিম কান তৈরি

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: August 1, 2013 | 4:20 AM

ডেস্ক: এক রোগীর শরীরের কোষ এবং গরু ও ভেড়ার জীবন্ত টিস্যু থেকে রক্তমাংসে গড়া কৃত্রিম কান তৈরি করেছেন গবেষকরা। মার্কিন একদল গবেষক বলছেন, পূর্ণাঙ্গ মনুষ্য কান তৈরির পথে আরও এক ধাপ অগ্রসর হতে পেরেছেন তারা। বিজ্ঞানের নবতর উন্নয়নের এ ধাপে প্রাণীর টিস্যু থেকে মানুষের কানের মতো কান তৈরি করার বিষয়টি নতুন পথের সন্ধান দিচ্ছে। অবিকল না হলেও, রক্তমাংসে গড়া কৃত্রিম এ কানটি দেখতে আসল কানের অনেকটা কাছাকাছি। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের গবেষকরা বলছেন, আসল কানের মতোই নমনীয়তা রয়েছে ল্যাবে তৈরি এ কৃত্রিম কানটিতে। ভবিষ্যতে এ কৌশল ব্যবহার করে কোন দুর্ঘটনা বা অসুখে কান হারিয়েছেন কিংবা বিকৃত আকৃতির কান নিয়ে জন্মেছেন, এমন ব্যক্তিদের কানের বহিরাংশ কৃত্রিম কানের মাধ্যমে প্রতিস্থাপন করা সম্ভব হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। চিকিৎসা বিজ্ঞানে টিস্যু ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রটি ক্রমেই বিকাশ লাভ করছে। ল্যাবরেটরিতে বিকল্প অঙ্গ তৈরি করা হচ্ছে ক্ষতিগ্রস্ত বা বিকৃত কোন অঙ্গকে প্রতিস্থাপনের লক্ষ্যকে সামনে রেখে। মার্কিন এ গবেষক দলটি কৃত্রিম কান নিয়ে কাজ করে চলেছে। কান হারানো ও বিকৃত কান নিয়ে জন্মানো ব্যক্তিদের কান প্রতিস্থাপনের মাধ্যমে তাদের মুখে হাসি ফিরিয়ে আনতে চান তারা। এর আগে গবেষকরা একটি কৃত্রিম কান তৈরি করেছিলেন। শিশুদের কানের আকৃতির কান ছিল সেটি। সেবার ইঁদুরের টিস্যু থেকে কানটি তৈরি করেছিলেন গবেষকরা। এদিকে ‘রয়্যাল সোসাইটি ইন্টারফেস’ জার্নালে নতুন এ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। নতুন এ কান তৈরিতে গরু ও ভেড়ার জীবন্ত টিস্যু ব্যবহার করা হয়েছে। আসল কানের মতো আকার দিতে থ্রিডি প্রযুক্তিতে একটি সূক্ষ্ম সংবেদনশীল নমনীয় তারের ফ্রেমে কানের বহিরাংশের গঠনটি তৈরি করেছেন গবেষকরা। ল্যাবে তৈরির পর কানটি একটি ইঁদুরের কানে প্রতিস্থাপন করা হয়। ইঁদুরের দেহে এমনভাবে কানটি প্রতিস্থাপন করা হয়, যেন তা আরও বড় হয়। প্রধান গবেষক ডক্টর থমাস সারভানটিস বলছেন, ইঁদুরের মডেলের ওপর আমরা প্রথম একটি পূর্ণাঙ্গ আকৃতির প্রাপ্তবয়স্ক মনুষ্য কান তৈরি করেছি। আর খুব বেশি দিন হয়তো নেই যেদিন অঙ্গ হারানো মানুষগুলো কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে জীবনে নতুন আশার আলো ফিরে পাবেন।মানবজমিন 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV