Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

বাইসাইকেল নয় গাড়িও নয় :পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: August 1, 2013 | 2:50 PM

ডেস্ক : 
এমন একটি গাড়ির কথা ভাবুন যেটি আপনি পেট্রোল, ব্যাটারি কিংবা পা দিয়ে চালাতে পারবেন। প্রয়োজনে আপনি যেকোনোভাবে গাড়ি নিয়ে অনেক দূর যেতে পারবেন। ক্ষতি হবে না পরিবেশেরও। আর এই প্রকৃতির একটি গাড়ির পরীক্ষামূলক  ব্যবহার শুরু করেছে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি। -খবর এপির।

এটি বাইসাইকেল নয় কিংবা সাধারণ কোনো গাড়িও নয়। এই দুইটির সমন্বয়ে তৈরি একটি ভিন্ন প্রকৃতির গাড়ি। এই গাড়িটি প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এক গ্যালন পেট্রোলের সমান জ্বালানি দিয়ে ১৮ শত মাইল পর্যন্ত চলতে পারে। আবার এটি সৌরশক্তির মাধ্যমেও চলতে পারবে। তিন চাকাবিশিষ্ট এই গাড়ির সামনে দুইটি এবং পেছনে একটি চাকা রয়েছে। গাড়ির ছাদে সোলার প্যানেল বসানো। সামনের দিকে নিচু আকৃতির এই গাড়ির চাকা বাইসাইকেলের চাকার মতো কিংবা প্রাইভেট গাড়ির চাকার মতো হতে পারে। এটি সাধারণত ব্যক্তিগত ব্যবহারের জন্য। এর মূল্য প্রায় ৫ হাজার মার্কিন ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রের অরগানিক ট্রানজিট কোম্পানি এটি তৈরি করেছে। সাধারণ গাড়ির মতো খু্্ব বেশি মেরামতেরও প্রয়োজন হয় না।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV