Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

সহিংসতার কারণ জলবায়ু পরিবর্তন!

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: August 2, 2013 | 9:38 AM

জলবায়ু পরিবর্তন প্রকৃতিতে প্রভাব ফেলছেঅনলাইন ডেস্ক : জলবায়ু পরিবর্তন প্রকৃতিতে প্রভাব ফেলছেজলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব পড়ছে বিশ্বজুড়ে। সারা বিশ্বে হানাহানি আর সহিংসতা বেড়ে যাওয়াকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হিসেবে দেখছেন মার্কিন গবেষকেরা। সাম্প্রতিক এক গবেষণার পর যুক্তরাষ্ট্রের গবেষকেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে সহিংসতা বাড়ছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করেছেন, জলবায়ুর সামান্য পরিবর্তনও ভয়াবহ সহিংসতা তৈরি করছে আর পৃথিবীকে ক্রমশ ভয়াবহ স্থানে পরিণত করছে। পৃথিবী ক্রমেই সহিংস হয়ে উঠছে। এ গবেষণা-সংক্রান্ত তথ্য সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। কয়েক শ বছরের তথ্য-উপাত্ত নিয়ে তৈরি করা ৬০টি গবেষণা ঘেঁটে এসব তথ্য বের করেছেন বিজ্ঞানীরা।
গবেষকেরা দাবি করেছেন, সামান্য তাপমাত্রা ও বৃষ্টির হেরফের হয়ে জলবায়ু পরিবর্তন দেখা দিলেই বড় ধরনের সহিংসতা দেখা যায়। তাঁদের দাবি, জলবায়ু পরিবর্তনের সঙ্গে বদলে যায় ওই এলাকার অর্থনৈতিক কাঠামো। আর এতেই বাড়ে সহিংসতা।

তাঁরা জানিয়েছেন, অর্থনৈতিক কাঠামোর পাশাপাশি মানসিক অবস্থাও এর সঙ্গে যুক্ত।

এ গবেষণায় জলবায়ু পরিবর্তনের ফলে বিশেষ পরিস্থিতিতে কী ঘটতে পারে, সে-সংক্রান্ত নতুন গবেষণার পথ উন্মুক্ত হয়েছে।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV