Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

দূরত্বই কাছে টানে!

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: August 2, 2013 | 9:48 AM

Untitled-4দূরত্বই কাছে টানেদূরত্ব প্রিয়জনের প্রতি মানসিক আকর্ষণ বাড়িয়ে দিতে পারে। কাছাকাছি অবস্থানকারী প্রেমিক যুগল বা দম্পতির সম্পর্কের যে গভীরতা থাকে, তা পরস্পর থেকে দূরে অবস্থানরত যুগলদের তুলনায় কম। জার্নাল অব কমিউনিকেশনসাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনটিই দাবি করেছেন হংকংয়ের একদল গবেষক।হংকং সিটি বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্রিস্টাল জিয়াং ও তাঁর সহকর্মীরা যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের ৬৩ জোড়া তরুণ-তরুণীর ওপর গবেষণা করেন। পেশাগত ও অন্যান্য কারণে তাঁদের অর্ধেকই পরস্পর থেকে প্রায় ১৭ মাস ধরে দূরে ছিলেন। কোনো কোনো যুগলের মধ্যে দূরত্ব মাত্র ৩৭ মাইল, আবার কারও মধ্যকার দূরত্ব প্রায় চার হাজার মাইল। তবে মাসে অন্তত একবার তাঁরা সরাসরি দেখা করেন। গবেষকেরা এসব যুগলকে তাঁদের যোগাযোগের বিবরণ প্রতি সপ্তাহে ডায়েরিতে লিখে রাখতে বলেন এবং কিছু নির্দিষ্ট প্রশ্ন করেন। এতে দেখা যায়, পরস্পর থেকে অনেক দূরে থাকা যুগলদের মধ্যে যোগাযোগ কম হলেও তা তুলনামূলক দীর্ঘস্থায়ী হয় এবং সরাসরি সাক্ষাৎকালে তাঁরা একসঙ্গে বেশি সময় কাটান। তাঁদের চিন্তাভাবনা, অনুভূতি ও আবেগের প্রকাশ ও বিনিময়ও হয় বেশি। ফলে সম্পর্কও হয় তুলনামূলক দৃঢ় ও গভীর। গবেষকেরা বলেন, দূরে অবস্থানকারী যুগলেরা পরস্পরের সঙ্গে বেশি সময় নিয়ে কথা বলেন। কারণ, তাঁদের মধ্যে দূরত্ব অতিক্রম করে নিজেকে প্রকাশ করার একটি প্রয়াস থাকে। আর ভিডিও চ্যাট, সরাসরি বার্তা, লিখিত বার্তা ও ই-মেইল যোগাযোগও তাঁদের কাছাকাছি আসতে সহায়তা করে। টেলিগ্রাফ।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV