Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

বস্টনে অর্থমন্ত্রীর সাথে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সৌজন্য সাক্ষাত

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: October 18, 2010 | 1:52 AM

 সাবেদ সাথী(বাংলাপ্রেস)নিউইংল্যান্ড থেকে-বস্টন সফররত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহীতের সাথে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের নেতা কর্মিরা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ উপলক্ষে গত ১৪ ই অক্টোবর বৃহস্পতিবার বস্টনের ডাবল্ ট্রী হোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনাকালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহীত বর্তমান সরকারের কৃষি, শিল্প ও বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরেন।

 

 

 এছাড়াও তিনি সরকারের অর্থনৈতিক পদক্ষেপগুলোও সবিস্তারে বর্ণনা করেন।প্রবাসিদের ভোটার করা, প্রবাসী ব্যাংক প্রতিষ্ঠাসহ তাদের কল্যাণে নেয়া নানা পদক্ষেপের উপরও আলোচনা করেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহীত বস্টনের এই আওয়ামী লীগ নেতাদের সাথে একযোগে যুক্ত্ররাষ্ট্রে চারদলীয় জোট সরকার বিরোধী আন্দোলন, কিবরিয়া হত্যার প্রতিবাদে আন্দোলন, ১/১১ পরবর্তী জননেত্রী শেখ হাসিনা মুক্তি আন্দোলনের কথা স্মরণ করেন। নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ নেতারা অর্থমন্ত্রীকে আশ্বস্ত করেন যে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ বিএনপি-জামাতের দেশবিরোধী কর্মকান্ডের কড়া প্রতিবাদ ও প্রতিরোধ করছে।উক্ত আলোচনা সভায় নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের বিভিন্ন কর্মসুচী নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডঃ সৈয়দ আবু হাসনাত।আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রাতুল বড়ুয়া, আব্দুর রাজ্জাক, সালাউদ্দিন চৌধুরী, আসিফ বাবু, সংগঠনের সাংগঠণিক সম্পাদক মিণ্টো কামরুজ্জামান, ইতিহাসবিদ অধ্যক্ষ আহমেদ হাসান, তপন চৌধুরী, সাহাবুদ্দিন চৌধুরী রবি, সালাম শীলু, ফায়জুল ইসলাম, রকিবুল চৌধুরী রনি প্রমুখ। উক্ত আলোচনা সভায় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেনও উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় নেতৃত্ব প্রদান করেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডঃ সৈয়দ আবু হাসনাত এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV