Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডধারীর পোষ্যদের জন্য বিশেষ সুযোগ আগস্টে

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: August 3, 2013 | 11:03 AM

যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডধারীদের স্বামী কিংবা স্ত্রী এবং তাদের অপ্রাপ্তবয়ষ্ক সন্তানরা তাদের স্ট্যাটাস পরিবর্তনের সুযোগ পাচ্ছেন। আগস্ট মাসের গোড়াতে এই সুযোগ ঘোষণা করেছে পররাষ্ট্র দফতর। আগস্টের মাসিক বুলেটিনে পররাষ্ট্র দফতর জানায় এফ-২ ক্যাটেগরিতে পরিবারভিত্তিক স্ট্যাটাস সুযোগ দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের কোন গ্রিনকার্ডধারী নারী কিংবা পুরুষ তাদের স্বামী কিংবা স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী কোনো সন্তান এদেশে বৈধ ভিসায় অবস্থানরত হলে স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করতে পারবে। ইমিগ্রেশনে জট কমিয়ে আনার লক্ষেই এই আবেদনের সুযোগ বলে উল্লেখ করেছে পররাষ্ট্র দফতর।

স্বামী কিংবা স্ত্রী এবং সন্তানরা যুক্তরাষ্ট্রের বাইরে আবেদনকারীর নিজ দেশে অবস্থান করলে তারাও এই সুযোগটি গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে তারা আই-১৩০ ফরমে আবেদন করবেন। এবং অনুমোদন পাওয়ার পর নিজ নিজ দেশের আমেরিকান দূতাবাস থেকে ভিসা প্রসেস করা হবে। বুলেটিনে বলা হয়, এজন্য কোনো ওয়েটিং লিস্ট বা ভিসা জটে পড়তে হবে না। ১ আগস্ট বৃহস্পতিবার থেকে এই স্ট্যাটাস পরিবর্তনের আবেদন নিতে শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ।

প্রায়শঃই দেখা যায় এই দেশে গ্রিনকার্ডধারী হলেও তাদের সন্তানরা কিংবা স্ত্রী অবথা স্বামী কোনো ধরনের স্ট্যাটাস ছাড়াই যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। অনেকেরই পরিবার পরিজন থেকে যায় নিজ দেশে। অনেক বাংলাদেশি ইমিগ্র্যান্টের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য। নতুন এই সুযোগে বেশ দ্রততার সাথেই কোনো গ্রিনকার্ডধারী যুক্তরাষ্ট্র প্রবাসী তাদের পোষ্যদের ভিসা স্ট্যাটাস পরিবর্তন করিয়ে নিতে পারবেন। তবে যুক্তরাষ্ট্রে যারা অবস্থান করছেন তাদের জন্য আবেদন করতে হলে কোনো না কোনো ক্যাটাগরীতে বৈধ ভিসা থাকতে হবে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV