লাইলাতুল কদর

মাহে রমজান আমাদের জন্য নিয়ে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত শুভ বার্তা। আর লাইলাতুল কদরের এই ফজিলতময় রাতটিতেই আমাদের ওপর বর্ষিত হয় আল্লাহপাকের অশেষ রহমত ও নেয়ামত। তাই আজকের এই লাইলাতুল কদরের পরম মুহূর্তে সর্বশক্তিমান আল্লাহপাকের কাছে মাগফিরাত-নাজাত কামনা করার পরম সুযোগ আমরা লাভ করে থাকি। আল্লাহ তাঁর প্রিয় হাবিবকে জিজ্ঞেস করেছিলেন, হে আমার প্রিয় হাবীব, আপনি কি আদৌ জানেন, এ রাতের মাহাত্ম্য ফজিলত বরকত নেয়ামত কত অপরিসীম। এরপর আল্লাহপাক পরওয়ারদিগার নিজেই ঘোষণা করেন—লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদর সম্পর্কে হজরত রাসূলে করিম (সা.) এরশাদ করেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের উপর বিশ্বাস রেখে অধিক সওয়াব প্রাপ্তির আশায় সারা রাতব্যাপী ইবাদত-বন্দেগি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বকৃত সকল গোনাহ খাতা মার্জনা করে দিবেন। আরেকটি হাদিসে উল্লেখ আছে—যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত-বন্দেগির মাধ্যমে অতিবাহিত করে আল্লাহ পাকের হক আদায় করেছে—আল্লাহপাক তার মর্যাদা বহুগুণ বাড়িয়ে দিবেন।
পবিত্র লাইলাতুল কদর নির্দিষ্ট তারিখ সম্পর্কে হজরত রাসূলে মকবুল (সা.)-এর একটি হাদিস এখানে উল্লেখ প্রয়োজন। হজরত আয়শা সিদ্দিকা (রা.) বর্ণনা করেছেন, হজরত রাসূলে করিম (স.) লাইলাতুল কদরকে পবিত্র রমজান মাসের শেষ ১০ দিনের যে কোনো বেজোড় রাতে অনুসন্ধান করার নির্দেশ দিয়েছেন।
হজরত রাসূলে মকবুল (সা.) নির্দেশ অনুযায়ী ২৬ রমজানের দিবাগত রাত অর্থাত্ ২৭ তারিখ রাতকেই বিশেষভাবে ‘লাইলাতুল কদর হিসেবে বিবেচনা করা হয়। অবশ্য কতিপয় সাহাবায়ে কেরাম স্বপ্নযোগে রমজানের শেষ সাত দিনের যে কোনো রাতে অনুসন্ধান করার কথা বলেছেন। হজরত ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেছেন, হজরত নবী পাক (সা.) পবিত্র রমজান মাসের শেষ দশ দিনের যে কোনো রাতে খোঁজ করার কথা বলেছেন। এমনিভাবে হজরত রাসূলে মকবুল (সা.)-এর বিভিন্ন হাদিস ও উক্তি মতে পবিত্র লাইলাতুল কদরের এ জন্যই অনুসন্ধান করার কথা বলা হয়েছে—যেন, আল্লাহর বান্দাগণ পবিত্র মাহে রমজানের শেষ দশ দিনের সম্ভাব্য দিনসমূহে বিশেষভাবে ইবাদত বন্দেগিতে তত্পর হয় এবং আল্লাহপাকের আরাধনা-উপাসনায় অতিবাহিত করতে থাকে—যাতে করে পবিত্রতম এ রাতের অনুসন্ধান করতে গিয়ে আল্লাহর বান্দাগণ সব রাতে ইবাদত বন্দেগিতে নিয়োজিত থেকে সব রাতকেই যেন লাইলাতুল কদরে পরিণত করে। আর এ কারণেই রমজানের শেষ ভাগে ইতিকাফ করার হুকুম রয়েছে।
লেখক : সভাপতি, বাংলাদেশ সিরাত মিশন

সর্বশেষ সংবাদ
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD