Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

১৮টি পদার্থের মাত্রা জীবনযাত্রার ওপর নির্ভরশীল :শরীরের রাসায়নিক উপাদান জানাবে সামাজিক অবস্থান

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: August 4, 2013 | 1:36 AM

১৮টি পদার্থের মাত্রা জীবনযাত্রার ওপর নির্ভরশীল১৮টি পদার্থের মাত্রা জীবনযাত্রার ওপর নির্ভরশীলশরীরে নির্দিষ্ট রাসায়নিক পদার্থের মাত্রা দেখে কোনো ব্যক্তির বিষয়-সম্পত্তির ব্যাপারে চিকিৎসকেরা হয়তো শিগগিরই বলে দিতে পারবেন। যুক্তরাজ্যের একদল গবেষকের দাবি, আর্থসামাজিক মর্যাদার ওপর ভিত্তি করেই মানুষের শরীরে বিভিন্ন রাসায়নিক পদার্থ তৈরি হয়।
এনভায়রনমেন্টাল ইন্টারন্যাশনাল সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ধূমপানের অভ্যাস বা দারিদ্র্যের মতো বিভিন্ন বৈশিষ্ট্যে ব্যক্তির শরীরের অভ্যন্তরীণ গঠন উপাদানে প্রভাব ফেলে। যেমন: সূর্যের ক্ষতিকর রশ্মি প্রতিরোধক প্রসাধনীতে (সানস্ক্রিন) উপস্থিত রাসায়নিক পদার্থের মাত্রা সাধারণত বিত্তশালী পরিবারের সদস্যদের শরীরে বেশি হয়ে থাকে। এ ছাড়া তাঁদের রক্তে পারদ ও আর্সেনিকের উপস্থিতিও বেশি হয়ে থাকে। কারণ, ধনী পরিবারে মাছ খাওয়া হয় তুলনামূলক বেশি।
যুক্তরাজ্যের এক্সেটার ইউনিভার্সিটির অধিভুক্ত ইউরোপিয়ান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড হিউম্যান হেলথের গবেষক জেসিকা টাইরেল বলেন, সম্পদের ওপর ভিত্তি করে মানবদেহের ব্যক্তিভেদে রাসায়নিক উপাদানের মাত্রার তারতম্য হয়। ১৮টি রাসায়নিক পদার্থের মাত্রা মানুষের খাদ্যাভ্যাসসহ সার্বিক জীবনযাত্রার ধরনের ওপর নির্ভর করে। নিম্নতর আর্থসামাজিক অবস্থার ব্যাপারটি রক্তে সিসা ও ক্যাডমিয়ামের মাত্রা দেখে নির্ণয় করা যায়। টেলিগ্রাফ।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV