ওবামার জন্মদিনে প্রেমপূর্ণ বার্তা মিশেলের
ডেস্ক: গতকাল ছিল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্মদিন। ফার্স্ট লেডি মিশেল ওবামা তার স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি প্রেমপূর্ণ বার্তা পাঠিয়েছেন। ওবামার চুল পাকতে শুরু করেছে। এটা নিয়েও রসিকতা করেছেন তিনি। আর এজন্য মিশেল বেছে নিয়েছিলেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট টুইটারকে। ওবামার উদ্দেশে লেখা ওই বার্তায় মিশেল লিখেছেন, শুভ জন্মদিন বারাক! তোমার চুল হালকা পেকেছে। কিন্তু আমি তোমাকে আগের যে কোন সময়ের চেয়ে বেশি ভালবাসি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এদিকে মিষ্টিমধুর এ বার্তার সঙ্গে তারিখবিহীন সাদা-কালো একটি ছবিও পোস্ট করেছেন তিনি। নতুন দম্পতি সোফায় বসে আরাম করছেন, এমন একটি ছবি পোস্ট করা হয়েছে টুইটারের ওই অ্যাকাউন্টে। বারাক ওবামা তার ৫২তম জন্মদিনটি নিরিবিলিতে উদযাপনে ক্যাম্প ডেভিডে অবস্থান করছেন। আর রোববার ছুটির দিন হওয়ায় কাজের চাপও ছিল তুলনামূলক কম। আজ ওয়াশিংটনের ফেরার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।মানবজমিন
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি