মুম্বাইয়ের সেই তাজ হোটেলেই রাত কাটাতে চান বারাক ওবামা
মিনারা হেলেন(বাংলাপ্রেস)নিউইয়র্ক-সন্ত্রাসীদের হামলার অন্যতম স্থান সেই হোটেল তাজেই রাত কাটাতে চান প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি আগামী ৫ নভেম্বর পাঁচ দিনের সফরে সপরিবারে ভারতে যাচ্ছেন। তাঁর এ সফর শুরু হবে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে।এখানে ২৬/১১ হামলার অন্যতম স্থান হোটেল তাজে এক দিনের জন্য উঠবেন তিনি। গত বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই ওবামার প্রথম ভারত সফর।

সন্ত্রাসের বিরুদ্ধে তিনি যে ভারতের পাশে আছেন, সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তিনি হোটেল তাজে এক দিনের জন্য অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া তিনি ছত্রপতি শিবাজি টার্মিনালসহ ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের আর যেসব স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে, সেসব স্থান পরিদর্শন করবেন। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ভারত সফরে এসে হোটেল তাজে অবস্থান করেছিলেন। ৬ নভেম্বর ওবামার মুম্বাইতে ইন্দো-মার্কিন শিল্পপতিদের এক যৌথ বৈঠকে ভাষণ দেওয়ার কথা। ৭ নভেম্বর তিনি স্বর্ণমন্দির দেখতে অমৃতসর যেতে পারেন। ৮ নভেম্বর তাঁর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। বিদেশে এটাই ওবামার সবচেয়ে দীর্ঘ সময়ের সফর হচ্ছে। ওবামার ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ারও কথা রয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি