Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

অভিনব মামলা!

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: August 5, 2013 | 2:57 PM

 

দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান থেকে মূল্যবান জিনিস খোয়া যাওয়া রোধ করার জন্য বিশ্বের অনেক দেশেই কাজ থেকে বের হওয়ার সময় কর্মীদের দেহ তল্ল¬াশী করার নিয়ম রয়েছে। বিশেষ করে যেসব পণ্য সহজেই পকেটে করে বা শরীরের কোনো অংশে লুকিয়ে দোকানের বাইরে নিয়ে যাওয়া যায় এবং যেগুলোর উচ্চমূল্য রয়েছে তেমন পণ্যের বিক্রেতারা সম্ভাব্য চুরির কারণে বাড়তি ক্ষতির মুখোমুখি না হবার জন্যই এ ধরনের তল্লাশী চালিয়ে থাকেন। তবে চিরাচরিত এই নিয়মের বিরূদ্ধেই এবার সোচ্চার হয়ে রীতিমতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের সাবেক দুই কর্মী। তাদের অভিযোগ, এভাবে দোকান থেকে প্রতিবার বের হবার সময় তল¬াশী করতে যেয়ে কর্মীদের যে বাড়তি সময় নষ্ট হয় সেজন্য কোনো ধরনের পারিশ্রমিক দেওয়া হয় না। অথচ এসব দোকানে যারা ঘন্টাভিত্তিক কাজ করেন তাদের সামান্য বিরতিও হিসেবে আসে। তাছাড়া এই সময় তারা অন্য কোনো কাজে ব্যয় করে অর্থ উপার্জন করতে পারতেন বলেও দাবি ওই দুই কর্মীর। মামলার আরজিতে ওই দুই কর্মী বলেন, ‘শুধুমাত্র কাজ শেষে বের হওয়ার সময়ই নয়, বরং প্রতিবার বিরতিতে বাইরে যাওয়ার সময়ই কর্মীদেরকে তল্ল¬াশীর মুখোমুখি হতে হতো। আর এভাবে খাবার বিরতি, কাজের শেষ বা আরও দুয়েকবার বাইরে যেতে হলে সবমিলিয়ে কর্মীদেরকে দশ মিনিট বা তারও বেশি সময় ব্যয় করতে হতো নিরাপত্তা তল্ল¬াশীতে। কর্মীরা জানিয়েছেন এ ধরনের তল্ল¬াশীতে তাদের কোনো ধরনের আপত্তি না থাকলেও তল্লাশীর এই সময়টি কেন কর্মঘণ্টা হিসেবে বিবেচনা করা হবে না বা এজন্য কেন তাদেরকে ওই সময়ের পারিশ্রমিক দেওয়া হবে না সেটিই আদালতের কাছে তারা জানতে চেয়েছেন। উল্লে¬খ্য, মামলার বাদী দুই কর্মী বেশ অনেকদিন থেকেই ক্যালিফোর্নিয়া, জর্জিয়া ও ফ্লোরিডার অ্যাপল স্টোরে কর্মরত ছিলেন।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV