বিক্রি হয়ে গেল যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক পত্রিকা ওয়াশিংটন পোস্ট
অনলাইন ডেস্ক: ১৩৫ বছরের পুরনো প্রভাবশালী দৈনিক পত্রিকা ওয়াশিংটন পোস্ট বিক্রি হয়ে গেল। ২৫ কোটি ডলারে পত্রিকাটি কিনে নিলেন অ্যামাজন ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বিজোস। গত ৮০ বছরেরও বেশি সময় ধরে পত্রিকাটির মালিকানা ছিল যুক্তরাষ্ট্রের গ্রাহাম পরিবারের হাতে। ওয়াশিংটন পোস্টের সঙ্গে এর অন্যান্য প্রকাশনাও ব্যক্তিগতভাবে কিনে নিলেন অ্যামাজন বস। পত্রিকাটির প্রধান নির্বাহী ডোনাল্ড গ্রাহাম এক বিবৃতিতে বলেন, এই দীর্ঘ সময়ে সংবাদপত্র শিল্পের নানামুখী চ্যালেঞ্জগুলো মোকাবিলার কথা ভাবলে আমাদের মনে হয়, আর কোন মালিক পোস্টকে এর চেয়ে ভালভাবে চালাতে পারত কি না।
জেফ বিজোস ইতোমধ্যে নিজেকে একজন প্রতিভাধর প্রযুক্তি ব্যবসায়ী হিসাবে প্রমাণ করেছেন। তাছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ব্যক্তিগত ভাবমূর্তি তাকে ওয়াশিংটন পোস্টের নতুন মালিক হিসাবে যোগ্য করে তুলেছে। ইন্টারনেটের মাধ্যমে খুচরা পণ্যের বিক্রির ব্যবসায় রীতিমতো বিপ্লব ঘটিয়ে ফেলা বিজোস ওয়াশিংটন পোস্টের সংবাদকর্মীদের আশ্বস্ত করেছেন, তার মালিকানায় পত্রিকাটিতে কিছু নতুনত্ব আসবে ঠিকই, তবে সাংবাদিকতার ঐতিহ্য ও মান তিনি বজায় রাখতে চান পুরো মাত্রায়।
ওয়াশিংটন পোস্টের মালিকানা হস্তান্তরের বিষয়টি আগামী দুই মসের মধ্যে সম্পন্ন হবে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ওয়াশিংটন ডিসি আর পুরো দেশে পোস্ট যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সে বিষয়ে আমি অবগত। আমার মালিকানায় এর গুরুত্ব একবিন্দু কমবে না।
ওয়াশিংটন পোস্ট যুক্তরাষ্ট্রের বহুল প্রচারিত দৈনিক। চলতি বছরের হিসাবেও যাদের প্রতিদিনের বিক্রি সংখ্যা ছিল ৪ লাখ ৭৪ হাজার ৭৬৭ কপি।মানবজমিন
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








