অ্যাপল কিনে আপেল!
অনলাইন ডেস্ক : আইফোনের বাক্সে আপেল পেয়েছেন এক তরুণীএক হাজার ২০০ ডলার দিয়ে অনলাইনে দুটি আইফোন কেনার বিজ্ঞাপন দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ২১ বছর বয়সী এক তরুণী। কিন্তু অ্যাপল পণ্যের বদলে তিনি পেয়েছেন দুটি আপেল!
অ্যাপল পণ্য ও সত্যিকারের অ্যাপল নিয়ে বিভ্রান্তি এখন মামুলি বিষয়। সম্প্রতি প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে এই অ্যাপল নিয়ে প্রতারণার খবর।
বিজ্ঞাপনের সাইট গামট্রিতে বিজ্ঞাপন দিয়েছিলেন ভুক্তভোগী এক তরুণী। এদিকে এ বিজ্ঞাপন দেখে একজন মহিলা তাতে সাড়া দিয়ে জানান যে, তাঁর কাছে ‘দুটি অ্যাপল’ আছে এবং তিনি তা বিক্রি করতে চান। তারা ম্যাকডোনাল্ডে দেখা করেন এবং ভুক্তভোগী তরুণী এক হাজার ২০০ মার্কিন ডলারের বিনিময়ে আইফোনের নতুন দুটি বাক্স পান। এ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু সমস্যা হল সেসময় বাক্স দুটি খুলে দেখেননি ভুক্তভোগী তরুণী, আর সেখানেই বিপত্তি। তিনি বাড়িতে বাক্স এনে পরে খুলে দেখেন যে সেখানে দুটি সত্যিকারের আপেল রয়েছে।
এ ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনলাইনে কেনাকাটার ব্যাপারে মানুষকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।প্রথম আলো
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল