Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

দুই শীর্ষ নেতার আলাপ, বন্ধ মার্কিন দূতাবাস

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: August 6, 2013 | 6:30 PM

আল-কায়েদার দুই শীর্ষ নেতার রুদ্ধদ্বার আলাপ আড়ি পেতে শোনার সূত্র ধরেই গত রবিবার বিশ্বের অনেকগুলো দেশে দূতাবাস বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন সূত্র ধরে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বিবিসি। আল-কায়েদার শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি এবং সংগঠনের অপর এক শীর্ষ নেতা আল-কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা ( একিউএপি) এর প্রধান নাসের আল বুহাইশির ওই কথোপকথনে নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার পর সবচেয়ে ভয়াবহ হামলার ছক নিয়ে আলোচনা হচ্ছিল বলে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কায় উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যসহ বেশ কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ রাখা হচ্ছে।

এই সিদ্ধান্ত অনুযায়ী গত রবিবার বিশ্বের ২১টি দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কূটনৈতিক মিশন বন্ধ রাখা হয়। সোমবার কয়েকটি মিশন খুললেও নতুন করে কয়েকটি দূতাবাস ওই তালিকায় যুক্ত করে মোট ১৯টি কূটনৈতিক মিশন পুরো সপ্তাহই বন্ধ রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এ সিদ্ধান্তের ফলে আবু ধাবি, আম্মান, কায়রো, রিয়াদ, দাহরান, জেদ্দা, দোহা, দুবাই, কুয়েত, মানামা, মাস্কট, সানা ও ত্রিপোলির দূতাবাস ও কূটনৈতিক মিশন আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা জারি করেছে, যা চলতি মাসের শেষ পর্যন্ত বজায় থাকবে।
যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এবং কানাডাও বিভিন্ন দেশে সাময়িকভাবে তাদের দূতাবাস ও কূটনৈতিক মিশন বন্ধ রাখে। এসব দেশের মধ্যে মধ্যপ্রাচ্যের ইয়েমেনের বিষয়েই পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সতর্কতা দেখা যায়। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর ইয়েমেনে তাদের দূতাবাস বন্ধ রাখার পাশাপাশি নিজেদের নাগরিকদের ইয়েমেনে না যাওয়ারও পরামর্শ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে বলা হয়, আল কায়েদার মধ্যপ্রাচ্য শাখা আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা’র (একিউএপি) পক্ষ থেকে হুমকিটি দেওয়া হয়েছে। তবে এর বেশি কিছু সংবাদ সম্মেলনে জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, কয়েক সপ্তাহ আগে জাওয়াহিরির বার্তাটি উদ্ধার করা হয়েছিল সেখানে হামলার প্রাথমিক লক্ষ্যস্থল হিসেবে ইয়েমেনের কথা বলা হয়েছিল। আল-কায়েদার বড় ধরনের হামলার ছকটি কার্যকর করার পর্যায়ে ছিল বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে।
সূত্র: বিবিসি অনলাইন/কালের কণ্ঠ 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ