Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

মুদ্রাস্ফীতি ও বেকারত্ব সামলাতে পারছে না যুক্তরাষ্ট্র: বস্টনে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বেন বার্নান

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: October 18, 2010 | 2:15 AM

 বাংলাপ্রেস,নিউইংল্যান্ড থেকে-যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বেন বার্নান বলেন, অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার জন্য অনেক বেশি সরকারি হস্তক্ষেপ প্রয়োজন। যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান বোস্টনের ম্যাসাচুসেটসে প্রদত্ত বক্তৃতায় বলেন, তার প্রতিষ্ঠান দু’টি মূল লক্ষ্য মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব স্থিতিশীল পর্যায়ে রাখতে ব্যর্থ হচ্ছে।

 তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অগ্রগতির মাত্রা দুর্বল মুদ্রাস্ফীতি হ্রাসে শক্তিশালী পদক্ষেপ প্রয়োজন। যুক্তরাষ্ট্রে মাত্র ১০ শতাংশ চাকরি সংস্থান অর্থনৈতিক পুনরো-উন্নয়নকে ঝুঁকির সম্মুখীন করছে বলে তিনি সতর্ক করেছেন।উচ্চমাত্রার বেকারত্বের বিষয়টি নিতান্তই স্বাভাবিক কেননা যেসব চাকরি বা কর্মসংস্থানের সুযোগ রয়েছে তার জন্য প্রয়োজনীয় দক্ষতা মার্কিন কর্মি বা চাকরি প্রার্থী নেই এবং একই সাথে সে কারণে ফেডারেল বা কেন্দ্রীয় সরকারেরও এক্ষেত্রে কিছু করণীয় নেই, সহকর্মিদের এরকম মতামতকে অগ্রাহ্য করে বানানকে এক্ষেত্রে উচ্চমাত্রার অব্যাহত কর্মহীনতা ও বেকারত্বকে দায়ী করেন। মুদ্রাস্ফীতি সংকোচনের জন্য তিনি পরিমাণগতভাবে মুদ্রা সরবরাহ কমানোর পদক্ষেপ নিয়েছেন। এজন্য ব্যাংকগুলোর তহবিল দিয়ে সরকারি এবং কর্পোরেট বন্ড কেনার পদক্ষেপ নেয়া হয়েছে। এক রিপোর্টে জানানো হয়েছে এ বছরে বাজেট ঘাটতি গত বছরের রেকর্ড ১ লাখ ৪১ হাজার ৬০০ কোটি থেকে ১ লাখ ২৯ হাজার ৪০০ কোটি ডলারে কমেছে। কিন্তু তা সত্ত্বেও কর্মকর্তারা একে ২৩ বছরের ইতিহাসে প্রবৃদ্ধি উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় ঘাটতি বলে উলেস্নখ করেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি সর্বোচ্চ দ্বিতীয় বাজেট ঘাটতি।গত জুনে ডলারের মূল্যমান ইউরোর চেয়ে শতকরা ১৫ ভাগ কমেছে। বছরের দ্বিতীয়ার্ধে মার্কিন অর্থনীতির এই নিম্নগতি ফেডারেল রিজার্ভকে পুনরায় মুদ্রা ব্যবস্থাকে আরো সহজ করতে বাধ্য করবে।

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ