Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ঈদ শুভেচ্ছা

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: August 8, 2013 | 7:41 AM

যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বের মুসলমানদের ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মিশেল এবং আমি আমাদের উষ্ণ শুভেচছা জানাই। গত মাসে মুসলমানগণ প্রার্থনা এবং সেবা, উপবাস এবং প্রিয়জনদের সাথে সময় কাটানোর মাধ্যমে তাদের বিশ্বাসের প্রতি সম্মান দেখিয়েছে। হোয়াইট হাউসে চলতি বছরের ইফতার পার্টিতে যুক্তরাষ্ট্রের অনেক মুসলমানের মধ্যে কিছু সংখ্যকের সাথে সময় কাটিয়ে আমি গর্বিত যারা আমাদের গণতন্ত্রকে সমৃদ্ধ এবং অর্থণীতিকে শক্তিশালী করেছেন। আমাদের মধ্যে অনেকে আমাদের মুসলমান বন্ধু এবং সহকর্মীর সাথে রোজা ভঙ্গ করার সুযোগ পেয়েছেন। এ এক ঐতিহ্য যা আমাদের আর্শীবাদের জন্য কৃতজ্ঞ হতে এবং আমাদের মধ্যে কম সৌভাগ্যবানদের প্রতি সমবেদনা দেখাতে স্মরণ করিয়ে দেয়। এই কম সৌভাগ্যবানদের মধ্যে রয়েছে লক্ষ লক্ষ সিরীয় যারা তাদের বাড়ীঘর, পরিবার এবং প্রিয়জনদের বাস্তচ্যুত রেখে রমজান পার করেছে। এই ঈদ-উল-ফিতরে চাহিদাগ্রস্ত অনেক সিরীয়ানদের সহায়তার লক্ষ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ১৯ কোটি ৫০ লক্ষ ডলার খাদ্য সহায়তা প্রতি অন্যান্য মানব সহায়তা প্রদান করছে যার ফলে চলমান সমস্যার শুরুর থেকে সিরিয়ান জনগণের পতি আমাদের মানবিক অবদান একশো কোটি ডলারের উর্ধ্বে উন্নীত হয়েছে । লক্ষ লক্ষ আমেরিকানের জন্য ঈদ আমেরিকার অনেকগুলো প্রথার অন্যতম চমৎকার নিদর্শন এবং আমি সকল মুসলমানদের এক আশীর্বাদময় এবং আনন্দঘন ঈদ উদযাপন কামনা করছি। ঈদ মুবারক।মানবজমিন  

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ