Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

আমেরিকায় ঈদুল ফিতর উদযাপিত, জ্যামাইকার জামাতে মেয়র ব্লুমবার্গ

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: August 8, 2013 | 7:48 PM

Eid ul Fitor 2013 Eid Jamat New York YouTube : http://youtu.be/vNKtKkYdqh4 http://www.youtube.com/watch?v=vNKtKkYdqh4&feature=youtu.be

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর । স্থানীয় সময় ৮ আগস্ট বৃহস্পতিবার উত্তর আমেরিকার নিউইয়র্ক, নিউজার্সী, ওয়াশিংটন সহ বিভিন্ন স্টেটে বসবাসরত মুসলমানগন স্বপরিবারে নিকটস্থ মসজিদ ও খোলা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করন। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকায় ছেলে-মেয়েদের নিয়ে ঈদ জামাতে যেতে পারায় এবারের ঈদে প্রবাসীদের মধ্যে বারতি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ঈদ জামায়াত গুলোতে নেমেছে প্রবাসীদের ঢল।

যুক্তরাষ্ট্রে এবার অধিকাংশ ঈদ জামায়াত সকাল সাড়ে ৮ থেকে সাড়ে ১০ টার মধ্যে অনুষ্ঠিত হয়। আবহাওয়া ভাল থাকায় অধিকাংশ ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে খোলা আকাশের নিচে।
নিউইয়র্কে কুইন্স,  ব্রুকলিন,  ব্রঙ্কসের, এস্টোরিয়া, ওজনপার্ক, এবং ম্যানহাটন, লংআইল্যান্ড ও নিউ জার্সীতে বাংলাদেশী অধ্যুষিত এলাকা অলি-গলিতে নতুন পোশাক পরিহিত নতুন প্রজন্মের অভূত পূর্ব সম্মিলন ঘটে। সকাল সাড়ে ৮টায় এবং সকাল সাড়ে ৯ টায় ব্রঙ্কস বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে মসজিদের পাশে খোলা মাঠে বিশাল জামায়াত অনুষ্ঠিত হয়। বাংলাবাজার জামে মসজিদে খুতবা পাঠ করেন মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এহিয়া।
পার্কচেস্টার জামে মসজিদে সকাল সাড়ে ৮ টা এবং সকাল সাড়ে ৯ টায় ২টি জামায়াত অনুষ্ঠিত হয়। পার্কচেস্টার জামে মসজিদে খুতবা পাঠ করেন মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম।
সকাল সাড়ে ৮টায় নর্থ ব্রঙ্কস জামে মসজিদের উদ্যোগে ব্রঙ্কসের ওভাল পার্কে বিশাল জামায়াত অনুষ্ঠিত হয়। নর্থ ব্রঙ্কস জামে মসজিদে খুতবা পাঠ করেন মসজিদের খতীব মাওলানা মাসুদ ইকবাল

নিউ ইয়র্কে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টারে। পর পর তিনটি জামাত অনুষ্ঠিত হয়। জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। 

080802013_017_NY_EID

তিনটি ঈদ জামাতে জ্যামাইকা মুসলিম সেন্টারে প্রায় নয় হাজার লোকের সমাগম ঘটেছিল। পুরো এলাকা ছিল মুসল্লিতে পরিপূর্ণ। মেয়র ব্লুমবার্গ জ্যামাইকা মুসলীম সেন্টারে ঈদ জামাতে মুসল্লীদের উদ্দ্যশে শুভেচ্ছা বক্তব্যদেন। তিনি সবাইকে ঈদ মোবারক জানান। জ্যামাইকা মুসলিম সেন্টারে ঈদ জামতে খুতবা পাঠ করেন জ্যামাইকা মুসলিমসেন্টারে রঈমান আবু জাফর বেগ।

নিউ ইয়র্কের অন্যান্য বৃহৎ জামাত যেসব স্থানে অনুষ্ঠিত হয় সেগুলো হলো , জ্যাকসন হাইটসে ব্রডওয়ে এবং ৭৩স্ট্রিটে, ব্রুকলিনে চার্চ-ম্যাকডোনাল্ড সংলগ্ন ,বাংলাদেশ মুসলিম সেন্টার, এস্টোরিয়ার আল-আমিন মসজিদের উদ্যোগে ৩৬ স্ট্রিটে, ব্রুকলিন বায়তুল জান্নাহ মসজিদের উদ্যোগে অ্যাভিনিউ সি’রউপর। ব্রুকলীনে সবচেয়ে বড় ঈদজামাত অনুষ্ঠিত হয় ব্রুকলিন মুসলিম সেন্টারে।

এছাড়া নিউজার্সি,  পেনসিলভেনিয়া, কানেকটিকাট, বস্টন, ওয়াশিংটন মেট্রোমিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, লসএঞ্জেলেস, ফিনিক্স, টেক্সাস,  মন্ট্রিয়ল, অটোয়া, হ্যামিল্টন, সাসকাচুন, ক্যালগেরী, এডমন্টন প্রভৃতি স্থান থেকেও বিপুল উৎসাহে ঈদ উদযাপনের সংবাদ পাওয়া গিয়েছে।

কর্তৃপক্ষ মসজিদ গুলোর আশ পাশে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে। এছাড়া মুসলিম অধ্যুষিত এলাকাতে ও পুলিশী টহল বাড়ানো হয়েছে। উল্লেখ্য, এবার আমেরিকায় একই সাথে ঈদ উদযাপিত হওয়ায় বহুজাতিক এদেশে মুসলিম-আমেরিকানদের ঐক্যের ব্যাপারটি মূলধারায় নতুন করে উপস্থাপন করা ও সহজ হলো। বিভিন্ন সূত্রে জানা গেছে সমগ্র উত্তর আমেরিকায় প্রায় সাড়ে তিন হাজার মসজিদ এবং অন্যান্য শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ধর্মভিত্তিক বিভেদে জিরো টলারেন্স

মাহমুদ মেনন, শিহাবুদ্দীন কিসলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ধর্মভিত্তিক বিভেদে জিরো টলারেন্স
ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 

নিউইয়র্ক: ধর্মভিত্তিক বিভেদে জিরো টলারেন্সের ঘোষণা দিলেন নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ। 

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ঈদ জামাতের আয়োজনে উপস্থিত হয়ে ব্লুমবার্গ বলেন, নিউইয়র্ক সব ধর্ম ও বিশ্বাসের মানুষের সহঅবস্থান থাকবে। এখানে ধর্ম বা বর্ণের কোনো বিভেদ ও পারস্পরিক দ্বন্দ্ব থাকবে না। মুসলিম কমিউনিটির জন্য আনন্দময় পরিবেশে ঈদ উদযাপনেরও সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি। মুসলিম কমিউনিটিকে ঈদের শুভেচ্ছা জানান মাইকেল ব্লুমবার্গ।

জ্যামাইকার ১৬৮ স্ট্রিটের পাশে হাইল্যান্ড অ্যাভিনিউ থেকে গোথিক স্ট্রিট পর্যন্ত পুরো রাস্তাটি বন্ধ করে তাতে ঈদের জামাত আদায় করা হয়। এতে ১৫ হাজারেরও বেশি মুসল্লি তিনটি পৃথক জামাতে ঈদের নামাজ আদায় করেন। পুরো এলাকাটি তখন রূপ নিয়েছিলো বাংলাদেশের যে কোনো ঈদ জামাতের মতো। নিউইয়র্কে এই প্রথম কোনো একজন মেয়র বাংলাদেশিদের ঈদ উদযাপনের অন্যতম আয়োজন ঈদ জামাতে হাজির হলেন। এতে মুসল্লিদের মধ্যে দেখা গেলো বাড়তি আনন্দ। 

মেয়র ব্লুমবার্গ ছাড়াও সেখানে এসেছিলেন আসন্ন নির্বাচনে পাবলিক অ্যাডভোকেট প্রার্থী রেশমা সুজানি। এছাড়া শুভেচ্ছা বার্তা পাঠান নিউইয়র্কের কংগ্রেসওম্যান গ্রেস মেং।

ঈদ জামাতের প্রধান ইমাম মির্জা আবু জাফর বেগ এ সময় নিউইয়র্ক মেয়রের আগমনকে স্বাগত জানিয়ে বলেন, আমরা বাংলাদেশি হলেও এখন আমেরিকান, আমাদের সন্তানরা এই দেশের নাগরিক। আমরা এই দেশের শান্তি কামনা করি। 

জ্যামাইকা মুসলিম সেন্টারের এই বৃহৎ জামাতে আরও অংশ নেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন, নিউইয়র্ক কনস্যুলেটের কনসাল জেনারেল মনিরুল ইসলামসহ এখানকার কমিউনিটির অনেক গণ্যমান্য ব্যক্তিত্বরা। 

এ সময় আরও বক্তব্য রাখেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক সৈয়দ মোজাফফর, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খাজা মিজান হাসান প্রমুখ। 

সকাল ৮টা, ৯টা ও ১০টা পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হয় এখানে। প্রতিটি জামাতেই নারীদের জন্য ছিলো পৃথক ব্যবস্থা। 

এছাড়া জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত হয় বড় ঈদের জামাত। বাংলাদেশি কমিউনিটির অন্যতম ব্যবসায়িক কেন্দ্র জ্যাকসন হাইটসের চার-পাঁচটি মসজিদেও অনুষ্ঠিত হয় ঈদের জামাত। 

ব্রঙ্কসের পার্কচেস্টার মসজিদে অনুষ্ঠিত হয় ওই এলাকার সবচেয়ে বড় ঈদের জামাত। এছাড়া বাংলাবাজার মসজিদেও ছিলো বিপুল সংখ্যক মুসল্লির ভিড়। 

ব্রুকলিনে সবচেয়ে বড় জামাত হয় বাংলাদেশ মুসলিম সেন্টারে। এখানে পাঁচ থেকে সাত হাজার মুসল্লি জামাতে অংশ নেন। এছাড়া বায়তুল জান্নাহ জামে মসজিদসহ স্থানীয় আরো কয়েকটি মসজিদে ঈদের জামাত হয়। 
ম্যানহাটানের মদিনা মসজিদ নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির প্রতিষ্ঠিত প্রথম মসজিদ। এই মসজিদেও অংশ নেন বিপুল সংখ্যক মুসল্লি। 

ওজনপার্কে আল-আমান মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এছাড়া অ্যাস্টোরিয়ার আল-আমিন মসজিদ, শাহজালাল মসজিদসহ বেশ কয়েকটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সানিসাইডের স্কিলম্যান অ্যাভিনিউতে পার্কের মাঠেই বসে ঈদের জামাত। এছাড়াও সানিসাইড, উডসাইডের একাধিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জ্যামাইকায় জেএমসি ছাড়াও জামাত হয় ইকনা, মসজিদ মিশন সেন্টারসহ কয়েকটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

এসব এলাকাতেই নারী-পুরুষ, শিশু ও বয়স্করা জামাতে অংশ নেন। সবগুলো এলাকাই বাংলাদেশের যে কোনো ঈদ জামাতের রূপ নেয়।বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV