Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

কম্পিউটার চোরের বোধোদয়!

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: August 10, 2013 | 2:08 PM

কম্পিউটার চোরকম্পিউটার চোর I চোরেরও হূদয় আছে; চুরির পর ভালো-মন্দের বিবেচনা তাঁর মাথাতেও আসতে পারে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কয়েকজন কম্পিউটার চোর সম্প্রতি চুরির পর তাঁদের ভুল বুঝতে পেরে চুরি করা পণ্য ফেরত দেওয়ার পাশাপাশি একটি চিরকুটে কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছেন। এক খবরে এনবিসি নিউজ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার স্যান বারনারডিনো কাউন্টি সেক্সুয়াল অ্যাসল্ট সার্ভিস নামের একটি দাতব্য সংস্থার কার্যালয় থেকে কম্পিউটার চুরির পর চোররা তাঁদের ভুল বুঝতে পেরে চুরি করা পণ্য ফেরত দিয়েছেন। প্রতিষ্ঠানটি যৌন নিপীড়নের শিকার হওয়া মানুষদের নিয়ে কাজ করে। ৩১ জুলাই সকাল ১০ টার দিকে চোরদের দলটি দাতব্য সংস্থার কার্যালয় থেকে একাধিক কম্পিউটার ও ল্যাপটপসহ দামি যন্ত্রাংশ চুরি করেছিল। কিন্তু বিকাল নাগাদ চোরের দলটি আবার ফিরে আসে এবং চুরি করা পণ্য ফেরত দিয়ে একটি চিরকুটে ক্ষমা চায়। দাতব্য সংস্থাটির পক্ষ থেকে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে এ তথ্য জানানো হয়েছে। চিরকুটে লেখা ছিল ‘কি চুরি করছি এ বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না। কিছু জিনিস আমরা ফেরত দিয়ে গেলাম। মানুষের সেবা আপনারা চালিয়ে যান। আপনাদের মঙ্গল হোক।’ দাতব্য সংস্থাটির পরিচালক ক্যান্ডি স্ট্যালিং এ প্রসঙ্গে জানিয়েছেন, প্রথমে চোরদের এমন কাণ্ড তো বিশ্বাসই করতে পারিনি। পরে তাঁদের এ কাজ আমাকে আবেগে ভাসিয়েছে।’ চুরি যাওয়া জিনিসপত্র ফেরত পেলেও এগুলো সারাতে প্রায় এক হাজার মার্কিন ডলার খরচ হবে বলেও জানিয়েছেন ক্যান্ডি।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV