Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

ভালোবাসার মানুষকে সুখী করার ১০ উপায়

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: August 12, 2013 | 1:13 AM

অনলাইন ডেস্ক: ভালোবাসা চলে যায় এক মাস সতের দিন পর। সুনীল গঙ্গোপাধ্যায়ের এ কথাকে মিথ্যা প্রমাণ করে টিকে থাকে বহু ভালোবাসা। রোমান্টিক সম্পর্কের গবেষকরা ভালোবাসা টিকে থাকা আর টিকিয়ে রাখা নিয়ে গবেষণা করেছেন বহু।

গবেষক  নাথানিয়েল ব্রান্ডেন ও রবার্ট স্টার্নবার্গের গবেষণায় এমন ১০টি উপায় বাতলানো হয়েছে যাতে ভালোবাসার মানুষ সুখী হয়।
১. যদিও এটা সত্য যে কাজ সব সময়ই বলার চেয়ে উচ্চ স্বরে কথা বলে। তবুও বলা মাঝে মাঝে কাজ এর চেয়ে স্পষ্টতা নিয়ে আসে। সঙ্গীর প্রতি আপনার অনুভূতিকে বলায় পর্যবসিত করার প্রতিটি সুযোগই কাজে লাগানো উচিত। আমি তোমায় ভালবাসি বা তুমিই আমার পৃথিবী এ ধরণের সাধারণ কথাবার্তাও আপনার সম্পর্ককে প্রত্যাশিত, আকাঙ্ক্ষিত এবং নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারে।
২. সঙ্গীর পিঠে হাত বুলিয়ে দেওয়া, সোফায় বসলে কাঁধের উপর দিয়ে হাত দেওয়া, পাশাপাশি বসলে থাইতে হাত রাখা, হাঁটার সময় তার হাত ধরা ইত্যাদি আপনার সঙ্গীকে ভালবাসার উষ্ণ পরশ বুলিয়ে দেবে। এটা এমন ভালবাসার বহিঃপ্রকাশ ঘটাবে যা আপনি সত্যিই তার জন্য অনুভব করেন। এই ধরনের ছোট ছোট পরশগুলো দীর্ঘ রাতের যৌন সম্পর্কের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। 
৩. সঙ্গীর কোন গুণটিকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, তা তাকে নিয়মিত জানতে দিন। এমন গুণ, যার প্রশংসা আপনি করেন, যা আপনাকে গর্বিত করে। আপনার দৃষ্টিতে এসবের শক্তি কোন জায়গায় তাও তাকে বলুন। একটি রোমান্টিক সম্পর্ক কেবল শুরুর সম্পর্ক নয়। এটি মানুষকে তাদের জীবনকালব্যাপী এগিয়ে চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ামক। তাই আপনার সঙ্গীর সবচেয়ে সম্ভাবনাময় দিকটি বিকাশে সহযোগিতা করে তার জীবনের লক্ষ্য অর্জনে সহায়তা দিন।
৪. আপনার পছন্দ-অপছন্দ, স্বপ্ন-ভয়, অর্জন-ভুল বা অন্য যে কোন কিছুই কেবল আপনার নয়। এটা যদি আপনার নিকট কোন গুরুত্ব পায়, তাহলে তা অবশ্যই আপনার সঙ্গীকে বলুন। এটা নিশ্চিত করুন যেন, আপনার সঙ্গীর সঙ্গেই আপনার শেয়ারিংয়ের মাত্রাটি সবচেয়ে বেশি থাকে। তবে এ কথাটিও মনে রাখতে হবে, সবচেয়ে কাছের অন্তরঙ্গ সম্পর্কেও মানুষের ব্যক্তিগত স্পেসের প্রয়োজন হয়। এ কথাটি মনে রেখে আপনাকে এবং আপনার সময়ের সর্বাধিক পরিমাণ তার সঙ্গে শেয়ার করুন।
৫. চাকরি হারানো বা কোন প্রিয়জনের মৃত্যুর মতো মানুষের জীবনের বড় কোন চ্যালেঞ্জেতো আপনি অবশ্যই আপনার সঙ্গীর পাশে থাকবেন। তবে জীবনের ছোট ছোট প্রয়োজনেও তার পাশে থাকা প্রয়োজন। সম্পর্কটি যেন কোনভাবেই এমন না হয়ে যায় যে, আপনারা কেবল একই ছাদের নিচে বসবাস করছেন। অবশ্যই কোন ধরনের শারীরিক নির্যাতন বা বকাঝকা করা যাবে না। ঝগড়া দেখা দিলে নিচু স্বরে কথা বলুন। কোন বিষয়ে সে বিরক্ত হয়, সেটি জানতে চেষ্টা করুন। তার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। তাকে সহায়তা দেয়ার প্রস্তাব করুন। এমন কি সেটা যদি এমন হয় যে, আপনি তাকে দয়া করছেন, তাহলেও তাকে জিজ্ঞেস করুন, এটা তার প্রয়োজন কি-না।
৬. আপনার সঙ্গীকে উপহার দিন। সেটা সব সময় অনেক বড় কিছু হতে হবে এমন নয়। সেটা একটি বই, তার পছন্দসই কোন মিষ্টান্ন, কম দামের একটি গহনা বা পোশাকও দিয়েও এটা করা যেতে পারে। তুচ্ছ বা বড় যাই হোক, তাকে কেবল বুঝতে দিন যে, আপনি তার সম্পর্কে ভাবছেন। বাড়ি থেকে বের হওয়ার সময় ছোট একটি চিরকুটে জানিয়ে যেতে পারেন, আপনি তাকে কতটা ভালোবাসেন। অফিসে ভীষণ ব্যস্ততার মাঝেও আমি তোমাকে ভালবাসি- এই এসএমএসই তাকে পাঠাতে পারেন নতুন করে। এ সবের মাধ্যমে আপনার সঙ্গী আপনাদের সম্পর্ক নিয়ে তৃপ্তি ও নিরাপত্তার অনুভূতিতে থাকবে।
৭. বিশাল ও সীমাহীন চাহিদা হচ্ছে, যে কোন সম্পর্কের বড় হন্তারক। আপনার বিবাহিত সঙ্গী রোবট নয় যেন তিনি সকল মানবিক ব্যর্থতা ও অযোগ্যতার সীমার ঊর্ধ্বে থাকবেন।
৮. আপনি যতই ব্যস্ত হোন না কেন, সপ্তাহে একটি বা দু’টি বিকেল তার সঙ্গেই কাটান। আপনার নতুন অভিজ্ঞতাগুলো, নতুন গল্পগুলো তাকে বলুন। ৯. সম্পর্কের ক্ষেত্রে কোন কিছু মেনে নিতে হচ্ছে এমনটা না হওয়া। আপনাদের সম্পর্ককে টিকিয়ে রাখতে প্রাত্যহিক জীবনে ছোট ছোট অনেক কিছু আপনার সঙ্গী আপনার জন্য করে থাকে, সেই সব আশীর্বাদের কথা স্মরণ করুন।
১০. সম্পর্কে আপনারা সোনালি নীতি অনুসরণ করুন। সঙ্গীর জন্য সেসব বিষয়কে পছন্দ করুন, যা আপনি নিজের জন্য পছন্দ করেন। এমন কিছু প্রত্যাশা করবেন না, যার বিনিময় দিতে আপনি অনিচ্ছুক।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ