Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

বাংলা লিখুন অ্যান্ড্রয়েডে

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: August 12, 2013 | 5:26 PM

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনগুলো এমনিতেই ইউনিকোড সমর্থন করে। তবে এসব স্মার্টফোনে বাংলা লেখার জন্য আলাদা অ্যাপ্লিকেশন বা অ্যাপ ব্যবহার করতে হয়।
নতুন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সহজেই মায়াবী কি-বোর্ড ব্যবহার করে বাংলা লিখতে পারেন। এ জন্য গুগল প্লে স্টোরের http://goo.gl/8EL8Ld ঠিকানা থেকে অ্যাপটি নামিয়ে স্মার্টফোনে ইনস্টল করে নিতে হবে। অ্যাপস নামিয়ে নেওয়ার সময় আপনি যদি গুগল প্লে স্টোরের এই পাতায় ব্র্যাকেটের মধ্যে বাংলা লেখা দেখতে পারেন, তাহলে আপনার ফোনে বাংলা লিখতে ও পড়তে পারবেন। এটি এ জন্য বলা হচ্ছে, কারণ অনেক অ্যান্ড্রয়েড ফোনে ইউনিকোড বাংলা সমর্থন করে না।
মায়াবী কি-বোর্ড ফোনে সচল করতে অ্যাপসের Settings থেকে Languages-এ গিয়ে Mayabi Keyboard দেখে দিন। ডিফল্ট লে-আউট হিসেবে এটি নির্ধারণ করতে যেকোনো টেক্সট এডিটরে গিয়ে লেখার মধ্যে আঙুল চেপে ধরে Input method থেকে Mayabi keyboard নির্বাচন করে দিন। এখন বাংলা লিখতে চাইলে Input method থেকে Mayabi keyboard নির্বাচন করে বাংলা লেখা যাবে।
অ্যান্ড্রয়েডের জন্য মায়াবী কি-বোর্ড ফোনেটিক লে-আউট সমর্থন করে থাকে। তাই ফোনেটিক কি-বোর্ড ব্যবহার করে বাংলা লিখতে চাইলে ইংরেজিতে আপনার দরকারি শব্দ লিখলে সেটি বাংলা হয়ে যাবে। আপনি যদি ‘আমার সোনার বাংলা’ কথাটি এখানে লিখতে চান, তাহলে ইংরেজিতে লিখুন ‘amar sonar bangla’। তাহলে সেটি বাংলা হয়ে যাবে। একই সঙ্গে এই অ্যাপে বাংলা এবং ইংরেজি অভিধানে অনেক শব্দ সংরক্ষণ করা আছে। তাই চাইলেই যেকোনো ইংরেজি থেকে বাংলা বানানের ক্ষেত্রে সেটি দেখে নিয়ে তা সহজেই লেখা যাবে।
—মো. রাকিবুল হাসান/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ