১০০ বছর বয়সে পিএইচডি করার ইচ্ছা!
ইউ এসএনিউজ ডেস্ক: ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ভোলারাম দাস তার ১০০তম জন্মদিনে ঘোষণা করেছেন তিনি আবার লেখাপড়ায় ফিরে যাচ্ছেন। আসামের গৌহাটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার জন্য তালিকাভুক্ত হলে তিনি হবেন ১০০ কোটি জনঅধ্যুষিত ভারতের সবচেয়ে বয়স্ক বিশ্ববিদ্যালয়-ছাত্র। শনিবার তার জন্মদিন পালিত হয়। খবর আইবিএন লাইভ অনলাইনের।
শততম জন্মদিনে স্যুট-টাইয়ের সঙ্গে গান্ধী টুপি পরা ভোলারাম দাস বলেন, ‘আমার ১০০ বছরের জীবনে সমাজ, রাজনীতি, শাসন ও ধর্মের দিক থেকে অনেক কিছুই করেছি। এখন বিদ্যার প্রতি আমার ক্ষুধা নিবারণের জন্যই আমি পিএইচডি করার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি ১৯৩০ সালে ১৯ বছর বয়সে ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগদান করে গ্রেফতার হয়েছিলেন। সশ্রম কারাদণ্ড খেটেছেন দুই মাস। পরে ব্যবসা-বাণিজ্য এবং আইন বিষয়ে পড়াশোনা করেন। ১৯৪৫ সালে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগ দেন। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা লাভের পর তিনি শিক্ষক, আইনজীবী, ম্যাজিস্ট্রেট ও ডিস্ট্রিক কোর্টের জজ হিসেবে কর্মজীবন অতিবাহিত করেন। ১৯৭১ সালে অবসর নেন। তার পাঁচ ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে। ১৯৮০ সালে তার স্ত্রী মারা যান।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি