গাড়ির গতি ঘণ্টায় চার হাজার মাইল!
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি-উদ্যোক্তা এলন মাস্ক নামের এক বিলিয়নার এই গাড়ি তৈরির পরিকল্পনা করছেন। প্রস্তাবিত দ্রুতগতির এ যোগাযোগ ব্যবস্থায় কম খরচে শব্দের চেয়েও দ্রুতগতিতে যাতায়াত করা সম্ভব হবে। ঘন্টায় চার হাজার মাইল পাড়ি দিতে পারবে আধুনিক প্রযুক্তির এই যান। তবে মাস্ক কেবল এর তথ্য প্রকাশ করেছেন। এটি বাস্তবায়ন হলে যান চলাচলে এক যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। চুম্বক ও পাখার সাহায্যে বুলেটের মতো দ্রুতগতিতে ক্যাপসুল পাঠানো সম্ভব। শূন্য টিউবের একটি ক্যাপসুলে চার থেকে ছয়জন যাত্রী বহন করা যাবে। এছাড়া সঙ্গে প্রত্যেকে একটি করে ব্যাগ নিয়ে যেতে পারবেন। শক্তির উত্স হবে সৌরশক্তি। ৩৮০ মাইল দূরত্বের দুই শহর লস অ্যাঞ্জেলস থেকে স্যান ফ্রান্সিসকোর মধ্যে দ্রুতগতির হাইপারলুপ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ৬০০ কোটি মার্কিন ডলার খরচ হবে। এ ব্যবস্থার ফলে স্টেশন থেকে প্রতি ৩০ সেকেন্ড পরপর একটি করে ক্যাপসুল ছেড়ে যাবে। এই রাস্তায় জনপ্রতি টিকিটের দাম হবে ২০ ডলার। চলার সময় মনে হবে আপনি আকাশপথে চলছেন।ইত্তেফাক
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী