মৃত্যু-বোধের অন্ধকারে এক চিলতে আলো!
অনলাইন ডেস্ক : উত্তেজিত মস্তিষ্কের তরঙ্গচিত্রমৃত্যুর খুব কাছ থেকে ফিরে জীবনের কাছে আসা মানুষদের অনেকেই বলেন যে, খুব উজ্জ্বল সাদা রঙের আলো দেখার অভিজ্ঞতা হয়েছে তাঁদের আর এসময় তাঁরা শরীরের কোনো অস্তিত্বই অনুভব করেননি। সম্প্রতি মার্কিন গবেষকেরা এ রহস্যে আলো ফেলেছেন।
গবেষকেরা জানিয়েছেন, মৃত্যুর কাছাকাছি অবস্থায় মস্তিষ্কে এক ধরনের বৈদ্যুতিক তরঙ্গোচ্ছাস দেখা যায়। যার ফলে এই অজানা অভিজ্ঞতার সম্মুখীন হন তাঁরা। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’ সাময়িকীতে গবেষণা সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, মৃতপ্রায় ইঁদুরের ওপর গবেষণা চালিয়েছেন তাঁরা। গবেষণায় তাঁরা দেখেছেন যে, মৃত্যুর কাছাকাছি পর্যায়ে উচ্চমাত্রায় মস্তিষ্কতরঙ্গ প্রবাহিত হয় এবং পরে তা বন্ধ হয়ে যায়।
গবেষকেদের দাবি, তাঁদের এ গবেষণা মৃত্যুর কাছাকাছি চলে যাওয়া মানুষদের জ্ঞান ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে।
গবেষক জিমো বোরজিগিন জানিয়েছেন, অনেক মানুষ ধারণা করেন, চিকিত্সকের হিসেবে যাকে মৃত্যু বলে সে অবস্থায় মস্তিষ্ক অচল ও নিষ্ক্রিয় হয়ে পড়ে। গবেষণায় মৃত্যুর কাছাকাছি পর্যায়ে মস্তিষ্ক তরঙ্গ অত্যন্ত সক্রিয় হয়ে উঠতেও দেখা গেছে।
গবেষকেরা আরও জানিয়েছেন, গবেষণাকালে তাঁরা দেখেছেন যে, প্রাণীর হূত্স্পন্দন বন্ধ হওয়ার ৩০ সেকেন্ড পর পর্যন্ত উচ্চ কম্পাঙ্কের মস্তিষ্ক তরঙ্গের অস্তিত্ব টের পাওয়া যায়। এ সময় গামা রশ্মির ওঠানামা টের পান তাঁরা। গবেষকেদের মতে, মস্তিষ্কের বিভিন্ন অংশে তথ্যের সম্পর্ক তৈরির জন্য যে তরঙ্গ স্নায়ুতন্ত্র দিয়ে প্রবাহিত হয় এটি তারই অংশ।
গবেষকেরা জানিয়েছেন, মানুষের ক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটে। মস্তিষ্ক তরঙ্গের অতি চাঞ্চল্যকর এ অবস্থায় জন্যই মৃত্যুকালীন পর্যায়ে মস্তিষ্ক জাগ্রত থাকে এবং সাদা আলোর দেখার মতো বিষয়গুলোর অভিজ্ঞতা পান তাঁরা।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়েন গবেষক জ্যাসন ব্রেইথওয়েট এ প্রসঙ্গে জানিয়েছেন, এ ধরনের ঘটনাকে ধারণা করা হয় মস্তিষ্কের ‘সর্বশেষ আলোড়ন’। এ অবস্থায় মস্তিষ্ক অতি উত্তেজিত হয় এবং অতিরিক্ত মস্তিষ্ক তরঙ্গ প্রবাহিত হয়।
কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, হূেরাগের ক্ষেত্রেও মানুষের এ ধরনের অভিজ্ঞতা হতে পারে। তাই এ গবেষণার ফল মানুষের ক্ষেত্রে কাজে লাগানোর জন্য আরও নতুন গবেষণার পথ খুলে দেবে।প্রথম আলো
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী