Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

মানবমস্তিষ্কেও জিপিএস

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: August 13, 2013 | 11:54 PM

 
সাম্প্রতিক এক গবেষণায় মানবমস্তিষ্কে গ্রিড সেলস নামে একটি নিউরন আবিষ্কার করায় ‘মানব জিপিএস’ সম্পর্কে নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে।
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, মানবমস্তিষ্কেও রয়েছে জৈব গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস, যার সাহায্যে নিজের অবস্থান নির্ণয় করা যায়। মস্তিষ্কে এ ধরনের সেল সাধারণত পশুপাখির মধ্যে দেখা যায়। কিন্তু ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, এবারই প্রথম মানবমস্তিষ্কেও বিশেষ এ সেলটি আবিষ্কৃত হলো। মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ড্রেক্সেল ইউনিভার্সিটির গবেষকরা এ গবেষণাটি করেছেন।
সম্প্রতি গবেষকরা গ্রিড সেলস নামে একটি নিউরন আবিষ্কার করেছেন। তারা জানিয়েছেন, এ সেলটি অভ্যন্তরীণ জিপিএস সিস্টেমের কাজ করে। সেলটি স্মৃতি সংরক্ষণেও ভূমিকা পালন করে
বলে জানিয়েছেন গবেষকরা।
১৯৭০ সালে ইঁদুরের মস্তিষ্কের স্মৃতির কেন্দ্রে একধরনের সেল খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা। তারা এর নাম দিয়েছিলেন প্লেস সেলস। পরে সে সেলটি মানবমস্তিষ্কেও আবিষ্কৃত হয়েছিল। ২০০৫ সালে বিজ্ঞানীরা ইঁদুর, বানরসহ বিভিন্ন প্রজাতির মস্তিষ্কে গ্রিড সেল আবিষ্কার করেন, যে সেলগুলো প্লেস সেলের তথ্য সরবরাহকারী হিসেবে কাজ করে। এ থেকে ধারণা করা হয়েছিল মানবমস্তিষ্কেও গ্রিড সেলস থাকতে পারে।
কিন্তু সম্প্রতি করা গবেষণায় বিষয়টি সম্পর্কে নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে। গ্রিড সেলের ওপর এ গবেষণাটি করেছেন জশুয়া জ্যাকবস এবং তার সহকর্মীরা। জ্যাকবস মনে করেন, আলঝেইমার্স রোগীদের চিকিত্সায় গ্রিড সেল ব্যবহার করা যেতে পারে। সূত্র : বিডিনিউজ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV