Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

তারিখ দেখানোর ধরনে পরিবর্তন

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: August 14, 2013 | 11:35 PM

সাধারণত তারিখ দেখানের ধরন (ফরম্যাট) হিসেবে আমরা দিন/মাস/বছর দেখে অভ্যস্ত। প্রায় সব কম্পিউটার অপারেটিং সিস্টেমেই তারিখ দেখানো হয় মাস/দিন/বছর হিসেবে। তাই দিন ও মাস নিয়ে সমস্যায় পড়তে হয় মাঝে মাঝে।
কম্পিউটারের তারিখ ফরম্যাট পরিবর্তন করা যায় সহজেই।উইন্ডোজ-৭-এ তারিখ ফরম্যাট পরিবর্তন করতে নিচে ডান পাশ থেকে তারিখের ওপর ক্লিক করুন। এখন Change date and time settings-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Change date and time-এ ক্লিক করুন। এখন Change calendar settings-এ ক্লিক করে দেখুন Short date-এ mm/dd/yyyy নির্বাচন করা আছে। সেটি পরিবর্তন করে dd-mm-yy নির্বাচন করে OK করুন। দেখবেন আপনার কম্পিউটারের তারিখ দেখানোর ধরনটা বদলেগিয়ে দিন/মাস/বছরে রূপান্তরিত হয়েছে।
উইন্ডোজ এক্সপির তারিখ ফরম্যাট পরিবর্তন করার জন্য প্রথমে Control panel-এ গিয়ে Regional and Language options-এ দুই ক্লিক করুন। এখন Customize-এ ক্লিক করে নতুন উইন্ডো আসলে সেটির Date-এ ক্লিক করুন। এখন Short date format-এ দেখুন mm/dd/yyyy নির্বাচন করা আছে। সেটি পরিবর্তন করে dd-mm-yy নির্বাচন করে OK করুন। পরের উইন্ডোতে আবার OK করুন। এখন দেখবেন আপনার কম্পিউটারের তারিখ ফরমেট পরিবর্তন হয়ে দিন/মাস/বছরে রূপান্তরিত হয়েছে। —মো. আমিনুর রহমান/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV