Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

বেশি সেক্সের সঙ্গে অধিক অর্থ উপার্জনের সম্পর্ক!

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: August 16, 2013 | 12:56 PM

ডেস্ক: যে বিবাহিত দম্পতিরা সপ্তাহে ৪ বারের বেশি উষ্ণ শারীরিক সম্পর্ক বা দৈহিক মিলনে অভ্যস্ত, তারা কর্মক্ষেত্রে অর্থ উপার্জনের ক্ষেত্রে অন্যদের তুলনায় এগিয়ে। ২৬ থেকে ৫০ বছর বয়সীদের ক্ষেত্রে সেক্স ও বেতনের মধ্যে একটি যোগসূত্র খুঁজে পেয়েছেন গবেষকরা। যারা নিয়মিত শারীরিক সম্পর্কে জড়ান, তারা বেশি অর্থ উপার্জন করেন। জার্মানির স্টাডি অব লেবার ইনস্টিটিউটে পরিচালিত এক গবেষণায় এ তথ্য দেয়া হয়েছে। যে কর্মচারীরা সপ্তাহে ৪ বারের কম সেক্স করেন কিংবা একেবারেই করেন না, তাদের সঙ্গে তুলনামূলক পর্যালোচনার পর এ তথ্য দেয়া হয়েছে। গবেষক নিক ড্রাইডাকিস বলেন, যারা সপ্তাহে ৪ বারের বেশি শারীরিক সম্পর্কে জড়ান, তারা প্রায় ৫ শতাংশ বেশি অর্থ উপার্জন করেন। তাদের মানসিক স্তিতিশীলতাও বেশি। একই সঙ্গে তারা তুলনামূলকভাবে আরও বেশি বহির্মুখী স্বভাবের। ডায়াবেটিস, হার্টের অসুখ ও বাতের মতো স্বাস্থ্য সমস্যা থেকে তারা অধিক নিরাপদ। এ খবর দিয়েছে অনলাইন নিউ ইয়র্ক ডেইলি নিউজ। যারা একটু বেশি ব্যস্ত থাকেন, তারা অন্যদের চেয়ে সুখী জীবনযাপন করেন ও সুস্বাস্থ্যের অধিকারী হন। আর সেটা অফিসের কাজে ইতিবাচক পারফর্মেন্সের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। মানুষ ভালবাসা চায়, সেটা শারীরিকই হোক বা মানসিক। এর অনুপস্থিতিতে কারও জীবনে খুব সহজেই স্থান করে নিতে পারে একাকীত্ব, সামাজিক উদ্বেগ, উদ্যমহীনতা ও হতাশা। আর তা তাদের কর্মজীবনকে আক্রান্ত ও গ্রাস করতে পারে। ‘দি ইফেক্ট অব সেক্সুয়াল অ্যাক্টিভিটি অন ওয়েজেস’ শিরোনামে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। গ্রীসের নাগরিকদের ওপর প্রায় ৭,৫০০টি জরিপ পরিচালনার পর এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন বিশেষজ্ঞরা। ২৬ থেকে ৫০ বছর বয়সীদের ক্ষেত্রে সেক্স ও অর্থ উপার্জনের সম্পর্কটা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে। সপ্তাহে মাত্রাতিরিক্ত দৈহিক মিলনে অতিরিক্ত কোন সুফল নেই। তবে তা বেশি অর্থ উপার্জন শারীরিক সম্পর্ককে আরও কয়েক ধাপ এগিয়ে নিতে পারে। অর্থাৎ, যৌন সম্পর্কে অধিক সক্রিয় থাকার ব্যাপারে আরও বেশি উৎসাহিত হয়ে উঠতে পারেন কেউ কেউ।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV