জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, বাংলাদেশ সোসাইটি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মিশন মিলনায়তনের নামকরন করা হয় বঙ্গবন্ধু মিলনায়তন। এতে নামফলক উম্মোচন করেন প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ। প্রসঙ্গত উল্লেখ্য নিউইয়র্কে এই প্রথম বঙ্গবন্ধুর নামে কোন প্রতিষ্ঠানের নামকরন করা হ‘ল। এছাড়া দিবসটি পালন উপলক্ষ্যে দোয়া, মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসের শুরুতে সকাল ৯-৪৫ ঘটিকায় জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এতে মিশনের সকল কর্মকর্তা ও অফিসিয়াল অংশগ্রহণ করেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে ‘বাংলাদেশের অভ্যুদয় ও বঙ্গবন্ধু’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করে। শোক দিবসে স্বাগত বক্তব্য প্রদান করেন মান্যবর স্থায়ী প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেন। এতে তিনি বলেছেন জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষন বাংলাদেশের পররাষ্ট্র নীতির মাইলস্টোন। অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া আগস্ট শোকের মূল দিক নির্দেশনা। বঙ্গবন্ধুর শ্রেষ্ঠ অর্জন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করার ঐন্দ্রজালিক ক্ষমতা ছিল এই মহান নেতার। হিমালয় পর্বতসম ব্যক্তিত্ব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘাতকদের বুলেটের সামনেও ছিলেন উন্নতশীর। তিনি রাজনীতির কবি (পোয়েট অব পলিটিক্স), যিনি মনুষত্ত্বের মর্যাদা প্রতিষ্ঠা করতে জন্ম-জন্মান্তর সংগ্রাম করেছেন। তিনি প্রমাণ করেছেন, কেবল গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই দেশ স্বাধীন করা যায়। বঙ্গবন্ধু মানুষের এতটাই আস্থা ও বিশ্বাস অর্জন করেছিলেন তার অঙ্গুলি ইশারায় গোটা জাতি মুক্তির মঞ্চে ঐক্যবদ্ধ হয়েছিল।
প্রসঙ্গত ড. এ. কে আব্দুল মোমেন বলেন, গান্ধীর অসহযোগ আন্দোলনে অংশ নিয়েছিলেন শতকরা ২ ভাগ ভারতীয়। আর অন্যদিকে বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়েছিল শতকরা ৯৮ ভাগ বাঙালী। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং পাকিস্তানের হাতে স্বেচ্ছায় বন্ধিত্ব গ্রহণ তার সাহস, প্রজ্ঞা ও দুরদর্শিতার স্বাক্ষর বহন করছে। আমাদের ৭২’র সংবিধানের চার মূলনীতি তাকে বিশ্ব মানব মুক্তির পথ প্রদর্শক হিসাবে পরিচয় করিয়ে দেয়।
নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার অপরাহ্নে বাংলাদেশ মিশন মিলনায়তনে শোক দিবসের এই কর্মসূচী পালিত হয়। এতে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি মোঃ মুস্তাফিজুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল মোমেন, মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন মিশনের কাউন্সেলর মিজ সাদিয়া ফয়জুননেসা। এরপর জাতিসংঘে বঙ্গবন্ধুর দেয়া ভাষন ও বঙ্গবন্ধু কনফারেন্স রুম উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ. কে আব্দুল মোমেন। আলোচনায় অংশ নেন- ড. মোহাম্মদ ফরাশ উদ্দিন, আব্দুল মুকিত চৌধুরী, সৈয়দ মোহাম্মদ উল্লাহ, আনিসুজ্জামান খোকন । অনুষ্ঠান পরিচালনা করেন মিশনের প্রেস সেক্রেটারী মামুন-অর-রশিদ। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। প্রথমে কবিতা আবৃত্তি করেন শরফুজ্জামান মুকুল। সঙ্গীত পরিবেশন করেন রথীন্দ্রনাথ রায় ও অনুপ দাস। রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন সেলিনা মোমেন। সমাপনী বক্তৃতা করেন ড. এ. কে আব্দুল মোমেন।
জাতীয় শোক দিবসে বাংলাদেশ সোসাইটির আলোচনা ও দোয়া মাহফিল
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট রাতের অন্ধকারে কতিপয় বিপথগামী সেনা সদস্য নির্মমভাবে হত্যা করে। জাতীয় শোক দিবস ২০১৩ উপলক্ষে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ১৫ই আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদারের পরিচালনায় অনুষ্টিত সভায় আলোচনা করেন বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য নাসির আলী খান পল, বাংলাদেশ সোসাইটি ইন্ক এর কার্যকরী পরিষদের সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেইন, প্রচার ও গণসংযোগ সম্পাদক সৈয়দ এমকে জামান, সমাজ কল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, স্কুল ও শিক্ষা সম্পাদক মোল্লা এম মাসুদ, কার্যকরী সদস্য সৈয়দ ইলিয়াস খসরু।
আরও আলোচনা করেন বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সহ সভাপতি নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়া, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন আজমল ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ও সিটি আওয়ামী লীগের সহ সভাপতি জাকারীয়া চৌধুরী। স্মৃতিচারন, মূল্যায়ন ও শোক দিবসের তাৎপর্য এবং আজকের দিনে আমাদের করণীয় বিষয় ব্যাখ্যা করে সকল আলোচক বিন¤্র শ্রদ্ধায় স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য খোরশেদ আলম ও ফারহানা চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্কের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও কমিউনিটি একটিভিস্ট মহিউদ্দিন, সৈয়দ আতিকুর রহমান, আবুল কাশেম ভূইয়া, দুরুদ মিয়া রনেল, রুহেল চৌধুরী, নুরুজ্জামান সরদার, আনোয়ার হোসেন, মঈনুর রহমান সোয়েব, তৈয়বুর রহমান টনি, আব্দুল হামিদ, শিবলী ছাদেক শিবলু, মোঃ আনিসুজ্জামান সবুজ, জসিম উদ্দিন খান মিঠু, মাসুমা খাতুন, মনোয়ারা আজিজ, তানিয়া সুলতানা, সালমা খাতুন, নুসরাত শাদমিন, অবনী রহমান, মালিক তৌফিক হোসাইন, তাহমিনা খাতুন, সায়লা নাহিদ বিথি, মিসেস হেনা, লিলিমা খাতুন, আয়েশা সিদ্দিকা, আফরোজা মাসুদ প্রমূখ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ও ১৫ই আগষ্টে প্রাণদানকারী সহ সকল শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফিজ মাওলানা মোঃ ফায়েক উদ্দিন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিনম্র শ্রদ্ধায় পালন করলো জাতীয় শোক দিবস
তৈয়বুর রহনাম টনি নিউ ইয়র্কঃ-১৫ই আগস্ট শ্রদ্ধা ও ভালবাসায় পালিত হলো সর্বকালের শ্রেষ্ট বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী। জাতীয় শোক দিবস। পিতা হারানোর বেদনা আজো ভোলেনি বাঙালী জাতি। জাতির পিতা হারানোর ব্যাথায় আজো কাতর গোটা বাঙ্গালী জাতি।আজোও কান্না থামেনি এই হতভাগ্য জাতির। বিশেষ করে আজকের দিনটিতে বড় বেশি শোকাহত জাতি। আজ জাতির পিতা হারানোর দিন। গত বৃহস্পতিবার ১৫ই আগষ্ট সন্ধ্যায় জ্যাকসন হাইটস এর পালকী রেষ্ট্রুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিনম্র শ্রদ্ধায় পালন করলো জাতীয় শোক দিবস। এই আয়োজনের সহযোগিতায় ছিলো নিউ ইয়র্ক স্ট্যাট আওয়ামী লীগ ও নিউ ইয়র্ক সিটি আওয়ামী লীগ।শোক সভাটি সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল ইসলাম। সম্পূর্ন অনুষ্ঠানটি অতন্ত্য সুন্দর ও গোছানো ভাবে সঞ্চালন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ। মঞ্চে উপবিষ্ট ছিলেন ও সর্বকালের শ্রেষ্ট বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাত বরনকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি আখতার হোসেন, বসারত আলী ও মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আইরীন পারভীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাসিব মামুন, যুক্তরাষ্ট্র স্ট্যাট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র সিটি আওয়ামী লীগের সভাপতি কমান্ডার নূরনবী, সিনিয়ার সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান এমদাদ ও বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত পাঠ ও মিলাদ মাহফীল অনুষ্ঠিত হয়। দোয়া পাঠ করেন আওায়ামী ওলেমার সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। তারপর জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ই আগষ্টে নিহত তাঁর পরিবারের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। শোক সভায় আরোও বক্তব্য রাখেন মোঃ আলী সিদ্দিকি, আবুল মনসুর খান, এম এ করিম জাহাঙ্গীর, শাহ বখতিয়ার, জাহাঙ্গীর হোসেন, আশরাফুজ্জামান, শহীদ হাসান, সোলেমান আলী, তৈয়বুর রহমান টনি, কাজী মনির, দেওয়ান বজলু, কফিল আহমেদ, নূরে আলম জিকো, সিরাজ উদ্দিন সোহাগ, নূরুজ্জামান সরদার ও জেট এ জয়।
শোক সভায় আরোও উপস্হিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ঠ নাট্যব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেন, রওশন আরা হোসেন, ডঃ বাতেন, মাহবুবুর রহমান টুকু, আব্দুর রহিম বাদশা, জহিরুল ইসলাম, সামছুল আবেদীন, মোঃ হানিফ, খোরশেদ খন্দকার, আব্দুল হামিদ, রেজাউল করিম চৌধুরী, কামরুল হীরা, আলী হোসেন গজনবী, তানভীর রহমান সুইট, হারুন ভুইয়া, মোঃ মনির হোসেন, সৈয়দ আতিকুর রহমান, মহিউদ্দিন, মোঃ রফিকুল ইসলাম, এ কে এম আলমগীর, দাবির হোসেন, মোঃ তুহর, আজাদ আহমেদ, টি মোল্লা, মোঃ রফিকুল ইসলাম, মিজবাহ আহমেদ, মোঃ ফরিদ আলম, জামাল হোসেন, মোঃ সেবুল মিয়া, হেলিম উদ্দিন, আমিনুল হোসেন, মোঃ মনির উদ্দিন, মোঃ আজাদুল করিম, জামাল হোসেন, শহিদ সিরাজ সৌরভ, শাহীন কামালী, আব্দুল্লাহ-আল রেজা, মোশারফ হোসেন, মহিউদ্দিন লাভু, শাহনাজ মমতাজ, রুমানা আক্তার, মুর্শেদা কাঁকন, দরুদ মিয়া রনেল, আনিসুজ্জামান সবুজ, রহিমুজ্জামান সুমন, রুহেল চৌধুরী, ওয়ালী হোসেন, সাইকুল ইসলাম, মোঃ বকুল, শামসুর রহমান, আনোয়ার হোসেন, বিলকিস মোল্লা, হাসনাত আব্দুল্লাহ, আলো, আমিনুর ইসলাম, মোঃ সোহাগ, জাহাঙ্গীর আলম, মাসুক সহ নিউ ইয়র্ক কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মন্ডলের বহু ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন- “বঙ্গবন্ধু শুধু আমাদের জাতির জনকই নন, তিনি একজন আদর্শ নেতা, একজন দেশপ্রেমিক মহামানব। বঙ্গবন্ধু কোন দল, রাজনৈতিক সম্পদ নন, তিনি সকল কিছুর ঊর্ধ্বে। তাঁকে নিয়ে রাজনৈতিক ভাগাভাগি সমীচীন নয়। তিনি নতুন প্রজন্মকে স্বাধীনতার আদর্শ বুকে ধারণ করে বঙ্গবন্ধুর নীতি অনুসরণের আহবান জানান। এমন নৃশংস হত্যাকাণ্ড যেদিন ঘটে সেদিনে অন্যরা জন্মদিন পালন করে, যা সত্যি নয়। যারা এমন নোংরা কাজ করেন ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল ইসলাম তাদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেন এব তাদের কাছ থেকে দেশের মানুষকে সর্তক থাকতে পরামর্শ দেন ”। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন-“বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার।
স্বাধীনতার পর সাড়ে তিন বছরে তিনি দেশকে সে পথেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ঘাতকরা তাঁকে সপরিবারে হত্যার মাধ্যমে সেই অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেয়।১৫ই আগস্টের পর স্বাধীনতার ইতিহাসকেও তারা মুছে দিতে চেষ্টা করে।কিন্তু আমরা তা’হতে দেবোনা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ আরোও বলেন- আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করেতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে সোনায় রুপান্তরিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








