Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

বদলে যাচ্ছে ইয়াহুর লোগো

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: August 17, 2013 | 4:53 AM

প্রথম নয় দিনে ইয়াহুর নয়টি লোগোপ্রথম নয় দিনে ইয়াহুর নয়টি লোগোজনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু এবার নিজেদের লোগো পরিবর্তনের নতুন এক উদ্যোগ নিয়েছে। আর উদ্যোগ অভিনব। ইয়াহু ৭ আগস্ট থেকে নিজেদের লোগো পরিবর্তন করছে। এ দিন থেকেই পরবর্তী ৩০ দিন পর্যন্ত প্রতিদিন নতুন একটি লোগো দেখা যাবে ইয়াহুর মূল পাতায়। ৩০ দিনে ৩০টি লোগো প্রকাশের পর আগামী ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ইয়াহুর নতুন লোগো উন্মোচন করা হবে। লোগো পরিবর্তনের ক্ষেত্রে অভিনব এ পদ্ধতির বিষয়ে ইয়াহুর প্রধান বিপণন কর্মকর্তা ক্যাথি সাভিট জানান, ‘আমরা ব্যবহারকারীদের জন্য নতুন নতুন পণ্যসেবা চালু করছি যার মধ্যে রয়েছে আরও সহজে আবহাওয়ার খবর জানা, দ্রুত ই-মেইল পড়া, ছবি আদান-প্রদান, প্রিয় খেলার দলের খবর আরও দ্রুত পাওয়া ইত্যাদি। আর এসবের সঙ্গে মিল রেখেই এবং নতুন এ অভিজ্ঞতা যুক্ত করতে ৩০ দিনে ৩০টি লোগো ব্যবহারের উদ্যোগ নিয়েছি।’ এ কাজে সহযোগিতার জন্য প্রখ্যাত শিল্পীদেরও যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। নতুন প্রধান নির্বাহী হিসেবে মারিসা মেয়ার দায়িত্ব নেওয়ার পর ভালোভাবেই ঘুরে দাঁড়ায় ইয়াহু। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ব্যবহারকারীদের কথা মাথায় রেখে পরিবর্তন এনেছে ইয়াহু মেইলে। বর্তমানে তাই ইয়াহু মেইলে এসেছে নতুন চেহারা এবং ব্যবহার করা যায় আগের চেয়ে দ্রুতভাবে। ধীরে ধীরে যুক্ত হচ্ছে নতুন সুবিধা আর আসছে নানা পরিবর্তন। লোগো পরিবর্তনের বিষয়টি এরই একটি অংশ। লোগোগুলো দেখা যাবে www.yahoo.com/dailylogo ঠিকানায়। এ ছাড়া সামাজিক যোগাযোগের সাইট টাম্বলার (http://yahoo.tumblr.com) এবং টুইটারেও (www.twitter.com/yahoo) বিস্তারিত জানা যাবে। —ইয়াহু অবলম্বনে নুরুন্নবী চৌধুরী/প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV