Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

কেউ মোটা, কেউ চিকন কেন?

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: August 17, 2013 | 4:55 AM

Untitled-1হলিউডের বিখ্যাত কৌতুক চরিত্র লরেল অ্যান্ড হার্ডি I শরীরের প্রয়োজনের অতিরিক্ত প্রতি ৩৫০০ ক্যালরি খাবার খেলে অন্তত আধা কেজি চর্বি শরীরে জমা হয়। কিন্তু কেউ কেউ খুব বেশি খায় কেন? বিজ্ঞানীদের ধারণা, বিশেষ কোনো জিনের কারণে এ রকম হতে পারে। এ ধারণার বিজ্ঞানসম্মত ভিত্তি রয়েছে বলে সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে। ১৭ জুলাই, ২০১৩ সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছু, হয়তো শ খানেক জিনের প্রভাবে ক্ষুধার হ্রাস-বৃদ্ধি ঘটে। তাঁরা গবেষণায় দেখেছেন, ওইসব জিনকে  প্রভাবিত করে MRAP2 নামে পরিচিত একটি জিন। গবেষকেরা পরীক্ষার জন্য ইঁদুরের ওই জিনটি অপসারণ করে দেখেন যে তাদের ক্ষুধা ও ওজন অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে। এরপর মানুষের ওপর পরীক্ষা করেন। তাঁরা খুব মোটা ৫০০ শিশুর জিন বৈশিষ্ট্য পরীক্ষা করে দেখেছেন, তাদের মধ্যে অন্তত একজনের নির্দিষ্ট জিনটির বিকৃতি ঘটেছে এবং আরও তিনজনের ওই জিন ছিল অকার্যকর। বিজ্ঞানীরা মনে করেন, আরও পরীক্ষার পর হয়তো সিদ্ধান্তে আসা যাবে যে নির্দিষ্ট কোনো জিনের কারণে কেউ বেশি মোটা বা বেশি চিকন হয় কি না।আব্দুল কাইয়ুম/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV