Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

আবারও ব্লক হলো উইন্ডোজ ফোনের ইউটিউব অ্যাপ

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: August 17, 2013 | 3:22 PM

তরিকুর রহমান সজীব : 
বছর দুয়েক আগে মাইক্রোসফটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল কাউন্সেল ব্র্যাড স্মিথ এক ব্লগপোস্টে দাবি করেছিলেন, গুগল উইন্ডোজ ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে যথাযথভাবে কাজ করতে দিচ্ছে না। তিনি ওই লেখায় দাবি করেন, অ্যান্ড্রয়েড ফোন এবং অ্যাপল ডিভাইসে যে পূর্ণাঙ্গতা নিয়ে কাজ করতে সক্ষম ইউটিউবের অ্যাপ্লিকেশন, উইন্ডোজ ফোনে সেটা সম্ভব হচ্ছে না। গুগল ইচ্ছাকৃতভাবে এটি করছে বলেই অভিযোগ জানান তিনি। এরপর দুই বছরের মতো সময় পার হয়ে গেছে। সম্প্রতি মাইক্রোসফট উইন্ডোজ ফোনের জন্য ইউটিউব অ্যাপ্লিকেশনের নতুন সংস্করণও উন্মুক্ত করেছে। কিন্তু সেটিকেও অকার্যকর করে রেখেছে গুগল। উইন্ডোজ ফোনের এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিডিও দেখতে সমর্থ হচ্ছেন না ব্যবহারকারীরা। গুগল জানিয়েছে, উইন্ডোজ ফোনের জন্য ইউটিউবের যে অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে, তাতে এইচটিএমএল৫ ব্যবহার করা হয়নি। ফলে এটি ব্যবহারকারীদের ইউটিউব দেখার পূর্ণাঙ্গ অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম হবে না। এদিকে গুগল’র এই দাবিকে অনায্য হিসেবে অভিহিত করেছে মাইক্রোসফট। অ্যান্ড্রয়েড বা অ্যাপল ডিভাইসের জন্য একই অ্যাপ্লিকেশনের যে মান রয়েছে, তার বাইরে উইন্ডোজ ফোনের জন্য গুগল’র আলাদা মান দাবি করাকে মাইক্রোসফট অযৌক্তিক হিসেবে মনে করছে। তাদের আইনজীবী ডেভিড হাওয়ার্ড এক ব্লগপোস্টে জানিয়েছেন, ‘আমাদের উইন্ডোজ ফোনে যাতে গ্রাহকরা ইউটিউব ব্যবহারের সর্বোচ্চ সুবিধা লাভ না করতে পারে, সেটাই গুগল’র উদ্দেশ্য বলে আমরা মনে করছি। আমাদের জন্য তারা যে মান নির্ধারণ করেছে, তা অর্জন করা সম্ভব নয় এবং সেটা গুগল ভালো করেই জানে।’ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV