ভাইরাসের বিড়ম্বনা আর না
কম্পিউটার ভাইরাস নিয়ে ব্যবহারকারীর বিড়ম্বনার যেমন শেষ নেই, তেমনি তাকে প্রতিহত করার নানা উপায় সদা খুঁজে ফেরে সবাই। রিমুভেল ড্রাইভ (পেনড্রাইভ, মেমোরি কার্ড) দিয়ে তথ্যবিনিময়ে কম্পিউটার সবচেয়ে বেশি ভাইরাসের কবলে পড়ে। ভাইরাসকে একেবারে নির্মূল করা সম্ভব নয়। তবে কিছু কৌশল অবলম্বন করে আংশিক উত্তরণ পাওয়া যাবে। পেনড্রাইভ বা এই মতন কোনো যন্ত্র কম্পিউটারে প্রবেশ করালে Autorun.inf নামক ছোট্ট সংকেতের একটি ভাইরাস সারা হার্ডড্রাইভে ছড়িয়ে পড়ে। তাই পেনড্রাইভ কম্পিউটারে ঢুকিয়ে কখনো সেটিতে ডাবল ক্লিক করে খুললে ভাইরাস দ্রুত সক্রিয় হয়ে যেকোনো বিপদ ডেকে আনবে।
স্বয়ংক্রিয়ভাবে যাতে এটি না ছড়ায়, সে জন্য পেনড্রাইভের অটো-প্লেকে বন্ধ করে দিতে হবে। উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমের জন্য রানে গিয়ে gpedit.msc লিখে এন্টার চাপুন। এখানে Computer Configuration > Administrative Templates > Windows Components > AutoPlay Policy-এ ঢুকে যান। এখানে Turn off Autoplay দুই ক্লিক করে খুলে এখান থেকে Enabled নির্বাচন করে Turn off Autoplay on: থেকে All drives নির্ধারণ করে ওকে চাপুন। Default behavior for Autorun-এ গিয়ে Do not commands নির্বাচন করে OK চেপে বের হয়ে আসুন। আবার রানে গিয়ে services.msc লিখে এন্টার চাপুন। এখান থেকে Shell Hardware Detection খুঁজে নিয়ে সেটি খুলুন। Starup type থেকে Disabled বেছে নিয়ে নিচের Stop বোতাম চাপুন। কিছুক্ষণ অপেক্ষার পর Service status-এ Stopped দেখালে Apply করে বের হয়ে আসুন। তাহলে পেনড্রাইভ আর স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে না। এবার নোটপ্যাড চালু করে তাতে attrib -h -r -s *.* লিখে File > Save as-এ গিয়ে UnHide.bat নামে তা সংরক্ষণ (সেভ) করে পেনড্রাইভে রাখুন। এখন এটিতে দুই ক্লিক করলে কোনো ফাইল যদি অদৃশ্য (হাইড) হয়ে যায় তখন সেটি দেখাবে। যেকোনো ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে ড্রাইভ লেটার (যেমন M:) লিখে এন্টার চাপলে পেনড্রাইভের সব ফাইল দেখা যাবে। এবং প্রয়োজনে সেখান থেকে ফাইল নেওয়া যাবে। —মো. রাকিবুল হাসান/প্রথম আলো
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী