স্বীকৃতি পেল জয়ের ‘ফেসবুক পেজ’ :এটাই প্রথম কোন বাংলাদেশি নাগরিকের পেজের আনুষ্ঠানিক স্বীকৃতি
সজীব ওয়াজেদ জয় I প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ‘ফেসবুক পেজ’কে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ফেসবুক কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (গণমাধ্যম) মাহবুবুল হক শাকিল আজ মঙ্গলবার রাত ১০টার দিকে প্রথম আলো ডটকমের কাছে এ দাবি করেন।
শাকিল জানান, বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজকে অফিসিয়ালি ভেরিফাই (যাছাই-বাছাই) করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তিনি দাবি করেন, ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক এটাই প্রথম কোন বাংলাদেশি নাগরিকের পেজের আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন।
শাকিল আরও বলেন, বর্তমানে সজীব ওয়াজেদের নামের পাশে একটি আকাশি রঙের বৃত্ত রয়েছে। কোনো জনগুরুত্বপূর্ণ ব্যক্তিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলে তাঁর নামের পাশে এই ধরনের বৃত্ত দেওয়া হয়। গত ১৬ জুলাই দেশে আসার পর এই ফেসবুক পেজটি খোলেন জয়।
উল্লেখ্য গত কয়েকদিন ধরে ফেসবুকের মাধ্যমে জয় বংলাদেশের সাম্প্রতিক রাজনীতি নিয়ে তাঁর মতামত তুলে ধরছেন। প্রথম আলো
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী