Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়নি যুক্তরাষ্ট্র: মার্কিন কংগ্রেসম্যান

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: August 20, 2013 | 2:44 PM

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেন সেনডের লেভিন। ছবি: পিআইডিপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেন সেনডের লেভিন। ছবি: পিআইডি I ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান সেনডের লেভিন বলেছেন, অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) স্থগিত করা বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের কোনো অবস্থান নয়। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করে সেনডের লেভিন এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। খবর বাসসের।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের ট্রেড রেজিস্ট্রার (ইউএসটিআর) চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জিএসপি-সুবিধা পুনর্বহাল করবে।

লেভিন আশাবাদ ব্যক্ত করেন, ক্রেতা-বিক্রেতাসহ সংশ্লি­ষ্ট সবার সমন্বিত উদ্যোগে বাংলাদেশের তৈরি পোশাক খাত আরও উন্নত হবে। তিনি বলেন, এই খাতের উন্নয়নে ক্রেতা ও বিক্রেতাদের যথাযথ ভূমিকা পালন করতে হবে এবং এ লক্ষ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

প্রধানমন্ত্রী বিশেষ করে গরিব মানুষের জন্য বড় ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ জনগণের কল্যাণে নেওয়া বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়ন, জিডিপি প্রবৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অনেক উন্নতি করেছে।

শেখ হাসিনা রানা প্ল­াজায় ভবনধস ও প্রাণহানির মর্মান্তিক ঘটনার কথা উল্লে­খ করে বলেন, ঘটনার পরপরই দ্রুততম সময়ে উদ্ধার অভিযান শুরু করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ এবং আহতদের চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষায় শ্রম আইন-২০১৩ প্রণয়ন করা হয়েছে। সরকার কারখানাগুলোর নিরাপত্তা উন্নয়নে দুই শতাধিক শ্রমিক নিয়োগ এবং সাতটি অগ্নিনির্বাপক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। এ ছাড়া কারখানা ও শ্রমিকদের সম্পর্কে তথ্য জোগান দিতে ওয়েবসাইট চালু করা হবে।

অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্ল­া ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লি­উ মজীনা এ সময় উপস্থিত ছিলেন।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV