২৫০ ডলারে স্যাটেলাইট ব্যবহার!
সাধারণ মানুষও এবার মহাকাশে পাঠানো কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) ব্যবহার করতে পারবে। কারণ এতে খরচ পড়বে মাত্র ২৫০ মার্কিন ডলার। অস্ট্রেলীয় গবেষক জোনাথান অক্সার মার্কিন প্রতিষ্ঠান ন্যানোস্যাটিসফির অর্থায়নে তৈরি করেছেন আরডুস্যাট-এক্স ও আরডুস্যাট-ওয়ান নামের ছোট্ট দুটি স্যাটেলাইট। এগুলো আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র (আইএসএস) থেকে আগামী অক্টোবর থেকে মার্চের মধ্যেই স্থাপন করা হবে পৃথিবীর কক্ষপথে। প্রতিটি এক কিলোগ্রাম ভরের স্যাটেলাইট দুটি ইতিমধ্যে আইএসএসে পৌঁছে গেছে। অক্সার বলেন, তিনি বাড়িতে ১০ মাসে এই দুটি চতুর্ভুজাকৃতির স্যাটেলাইট তৈরি করেছেন মূলত শিক্ষার্থী, প্রকৌশলী ও শৌখিন গবেষকদের কথা মাথায় রেখে। সৌরশক্তি ও চার্জযোগ্য ব্যাটারিনির্ভর স্যাটেলাইটগুলোতে থাকবে ক্যামেরা, স্পেকটোমিটার ইত্যাদি। সিডনি মর্নিং হেরাল্ড।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes