কানেকটিকাটে ড্যানবুরীতে মসজিদ নির্মাণের জন্য মুসলিম সোসাইটিকে জায়গা দেবে সিটি মেয়র
সাবেদ সাথী(বাংলাপ্রেস)ড্যানবুরী থেকে ফিরেঃ ড্যানবুরীর মুসলমানদের স্বপ্ন বাস্তবায়নের জন্য শুধু আমার সহযোগিতাই নয়,প্রয়োজনে তাঁদের ধর্মীয় উপসানালয় বা মসজিদ নির্মাণের জন্য জায়গাও বরাদ্দ দেব। গত ১৬ অক্টোবর শনিবার সন্ধ্যায় মুসলিম সোসাইটি অব গ্রেটার ডানবুরীর উদ্যোগে ঈদ পরর্বতী এক আলোচনা সভায় কানেকটিকাট অঙ্গরাজ্যের ড্যানবুরী সিটি মেয়র মার্ক বোগটন এ কথা বলেন।
তিনি আরও বলেন,ড্যানবুরীর ধর্মপ্রাণ মুসলমানরা তাদের স্বপ্ন বাস্তবায়নে দীর্ঘদিন ধরে একটি মসজিদ নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে আসছে। এ বিষয়টি নিয়ে তারা কয়েক দফায় আমার সাথে আলোচনাও করেছিল। তাই স্থানীয় মুসলিম কমিউনিটিকে আমার সাধ্যমত সকল প্রকার সাহায্য সহযোগিতা করবো। প্রয়োজনে মসজিদ নির্মাণের জন্য জায়গাও বরাদ্দ দেব।এখানে ধর্মীয় প্রতিষ্ঠানসহ একটি মসজিদ নির্মাণ হলে ভবিষ্যত মুসলিম প্রজন্ম সঠিক পথে পরিচালিত হবে।আর এ প্রজন্ম ঠিক পথে চললে মুসলমানদের সম্পর্কে আমেরিকার মানুষের ভ্রান্ত ধারনারও পরির্তন হবে। ড্যানবুরীর ইষ্ট হায়েস্টন রোডের হাটার্স পার্কের হলরুমে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় কংগ্রেসম্যান ক্রিস মারফি। তিনি উপস্থিত অনেকেরই নানা প্রশ্নের উত্তর দেন। উপস্থিত দর্শকদের এক প্রশ্নের জবাবে ক্রিস বলেন,মুসলমানদের এয়ারপোর্টের হয়রানী একটি বিরাট সমস্যা।
এই হয়রানীর বিষয়টি আমি অবগত রয়েছি।মুসলমানদের এয়ারপোর্টে হয়রানী বন্ধের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানাবেন বলে তিনি উপস্থিত দর্শক-শ্রোতাদের আশ্বাস দেন।মুসলিম সোসাইটি অব গ্রেটার ড্যানবুরীর অন্যতম কর্মি জন ব্রো’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ব্যবসায়ী ও যুক্তরাষ্ট্র আ.লীগের যুগ্ন সা.সম্পাদক হেলাল-উল করিম,ইঞ্জিঃ সৈয়দ আসাদ বাবু, সিন্ডি লাউপডার, বেডগাবক, মাওলানা শেখ শামসুল আরেফি ও ব্রীজপোর্ট মসজিদের ইমাম শেখ হাসান আবু নুর। যাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সার্থক হয়েছে তারা হলেন-ইমান বেশতায়ী, সিন্ডিহা ফুয়েন্টি, এলহাগ, নাসাবা নেওয়াজ, আজিজ ভাবনাগারওয়ালা, হেলাল-উল করিম, মোহাঃ রফিকুল আলম, মেহেদি হাসান ও রাশেদ আহমেদ প্রমুখ। ড্যানবুরীসহ পার্শ্ববর্তী শহরগুলো থেকে দু’শতাধিক মুসলমান নারী-পুরুষের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান ও আমেরিকান মুসলমান নারী-পুরুষরা উক্ত সভায় উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি