Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

উৎসবমুখর পরিবেশে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ও কুমিল্লা সোসাইটি’র বনভোজন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: August 21, 2013 | 12:24 PM

নিউইয়র্ক, বিপুল উৎসাহ-উদ্দীপনায় নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির একটি পার্কে ১৮ আগস্ট অনুষ্ঠিত হয়ে গেলো যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির বনভোজন ও মিলন মেলা। দিনব্যাপী আয়োজিত এই বনভোজেন অনুষ্ঠানের কর্মকান্ডের মধ্যে ছিলো শিশু-কিশোর-কিশোরীসহ পুরুষ ও মহিলাদের জন্য খেলাধুলা। ছিলো আকর্ষনীয় র‌্যাফেল ড্র। নিউইয়র্ক, নিউজার্সী ও কানিকটিকাটে বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী হবিগঞ্জ জেলাবাসী এতে অংশ নেন।
বনভোজন অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে একুশে টেলিভিশন যুক্তরাষ্ট্রের চীফ কো-অর্ডিনেটর দেওয়ান বজলু উপস্থিত ছিলেন।
শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অতিথিদের সাথে নিয়ে পুরষ্কার বিতরণ করেন সাব্বীর কাজী, সিরাজুল ইসলাম, জিয়া উদ্দিন বাবলু।
মেলায় আয়োজন করা হয়েছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

 

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

Biswanath Probashi Kallan Samity USA Picnic 2013 NY :  http://youtu.be/ERyLybnD-Nw http://www.youtube.com/watch?v=ERyLybnD-Nw&feature=youtu.be YouTube 

ইউএসএনিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ১৮ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা ।
ব্যতিক্রমী এ বনভোজনে নিউইয়র্কে বসবাসরত বিশ্বনাথ প্রবাসীরা দিনভর লংআইল্যান্ডের সানকেন মেডো স্টেট পার্কের বিশাল খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দ উপভোগ করেন।
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি মখন মিয়ার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমিতির কর্মকর্তা আতাউল গনি আসাদ, সাধারণ সম্পাদক লিটন শাহরিয়ার, উদযাপন কমিটির আহ্বায়ক মো: আবদুল হাই প্রমুখ।
বক্তারা বলেন, এধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। তাতেই তারা দেশ প্রেমিক হয়ে ওঠবে।
বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষন ছিল র‌্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্ত ঘোষনা করা হয়।

 

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা’র বনভোজন ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত : বাঙালী সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার প্রত্যয়

Comilla_Society_of_North_America_Picnic_Eid_Reunion YouTube : http://youtu.be/eJ6ofUSEGqw http://www.youtube.com/watch?v=eJ6ofUSEGqw&feature=youtu.be 

নিউইয়র্ক, ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা’র বনভোজন ও ঈদ পূনর্মিলনী। ব্যতিক্রমী এ বনভোজনে নিউইয়র্কে বসবাসরত কুমিল্লা জেলার নারী-পুরুষ ও শিশু-কিশোররা ১৮ আগস্ট দিনভর লংআইল্যান্ডের হেমস্টেড লেক স্টেট পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দ উপভোগে মেতে ওঠে। কুমিল্লা জেলার বাইরের অনেকেও এ উৎসবে শামিল হন।
কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা’র আহ্বায়ক সরকার ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদস্য সচিব জসিম উদ্দিন ভিপি, মোশররফ হোসেন খান চৌধুরী কলেজের প্রতিষ্ঠাতা মোশররফ হোসেন খান চৌধুরী, বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মনির হোসেন খান, সদস্য সচিব নাদিরুজ্জামান সরকার, সাকির আলম মজুমদার প্রমুখ।
বক্তারা বলেন, এখানে বসবাসকারি সকল বাংলাদেশি ভাইবোনেরা একটি পরিবারের মত। প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা ছেলে-মেয়েরা দু’দেশের সংস্কৃতির মধ্যে বড় হচ্ছে। এধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য তাদের সামনে তুলে ধরতে হবে। তাহলেই তারা দেশ মাতৃকাকে মনে রাখবে।
বনভোজনের ছিল সাদা ভাত আর পোলাও-এর সাথে নানা পদের মজাদার তরকারি। বিশেষ আর্কষন ছিল র‌্যাফেল ড্র। খেলা-ধূলার মধ্যে মহিলাদের বালিশ খেলায় বিপুল সংখ্যক মহিলা অংশ নেন। মেলার বাড়তি আনন্দের জন্য আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্ত ঘোষনা করা হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV