যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী কংগ্রেস সদস্য ২,৭৭৫ কোটি টাকার মালিক
ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের সদস্য ড্যারেল ইসা কংগ্রেসের সবচেয়ে ধনী ব্যক্তি। ২০১২ সালে তার মোট সম্পদের পরিমাণ ছিল সাড়ে ৩৫ কোটি ডলার বা বাংলাদেশী মুদ্রায় ২ হাজার ৭৭৫ কোটি টাকা। র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা ইসা গাড়ির সিকিউরিটি সিস্টেম ব্যবসায় বিপুল অর্থ উপার্জন করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। দ্য হিল সংবাদপত্রে গতকাল এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী ৫০ আইনপ্রণেতা বা কংগ্রেস সদস্যের বার্ষিক তালিকার প্রথম স্থানে অবস্থান করছেন ইসা। কংগ্রেসের শীর্ষ ৫০ ধনী ব্যক্তির তালিকায় থাকা ২৯ জনই রিপাবলিকান সদস্য। প্রেসিডেন্ট বারাক ওবামার একজন কঠোর সমালোচক হিসেবে পরিচিত ইসা। হাউজ ওভারসাইট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী