বুড়িয়ে যাওয়ার জন্য দায়ী জিনের উৎস
বুড়িয়ে যাওয়ার জন্য দায়ী জিনের উৎস I সন্তানের শরীরে বার্ধক্যের বিভিন্ন চিহ্ন কত দ্রুত দেখা দেবে, তা নির্ধারণে মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ, দ্রুত বুড়িয়ে যাওয়ার জন্য দায়ী একটি বিশেষ জিন কেবল মায়ের কাছ থেকেই সন্তানের শরীরে প্রবাহিত হয়ে জিনগত পরিবর্তন ঘটায়। সুইডেন ও জার্মানির একদল গবেষক এ দাবি করেছেন।
গবেষকেরা ইঁদুরের ওপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট এবং কোলনের ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট অব অ্যাজিংয়ের অধ্যাপক নিলস-গোরান লারসন বলেন, মায়ের কাছ থেকে পরবর্তী প্রজন্মে প্রবাহিত বিশেষ ডিএনএ বার্ধক্য ত্বরান্বিত করতে পারে। দেহকোষের মাইটোকন্ড্রিয়ায় ডিএনএ যদি মায়ের কাছ থেকে আসে, তাহলেই দ্রুত বুড়িয়ে যাওয়ার ব্যাপারটি ঘটে।
নেচার সাময়িকীতে এ গবেষণার বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়েছে। তবে বার্ধক্য ত্বরান্বিত হওয়ার কারণ নির্ধারণে এ গবেষণাই চূড়ান্ত নয়। অধ্যাপক লারসন বলেন, দ্রুত বুড়িয়ে যাওয়ার জন্য কেবল একটি প্রক্রিয়া দায়ী হতে পারে না। তবে তাঁরা অকাল বার্ধক্যের জন্য দায়ী একটি গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে কাজ করছেন।
লারসনের সহযোগী গবেষক বেরি হফার বলেন, মানুষের বার্ধক্য বিলম্বিত করার উপায় বের করতে তাঁদের এ গবেষণা সহায়ক হতে পারে। ইনডিপেনডেন্ট।প্রথম আলো
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী