যুক্তরাষ্ট্রে ইমামকে ২৫ বছর কারাদণ্ড
ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি ফেডারেল আদালত ৭৮ বছর বয়সী প্রবীণ ইমাম হাফিজ খানকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে। মিয়ামির বাসিন্দা ওই ইমামকে পাকিস্তানি তালেবানদের অর্থ-সহযোগিতা দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। গোপনে তালেবান সংগঠনটিকে বিপুল অঙ্কের টাকা পাঠানোর ৪টি অভিযোগ আগেই প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ রবার্ট স্কলা গতকাল বিচারের রায় পড়ে শোনান। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। ৩ বছরে পাকিস্তানে ৫০ হাজার ডলার পাঠিয়েছিলেন তিনি। আইনজীবীরা বলছেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সহিংস হামলা চালানোর ক্ষেত্রে হাফিজ খানের পাঠানো অর্থ তালেবানদের প্রত্যক্ষভাবে সহায়তা করেছে। তবে দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও হাফিজ খান তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, পাকিস্তানে নিজের পরিবার, বন্ধু-বান্ধব ও একটি ধর্মীয় স্কুলের জন্য টাকা পাঠিয়েছিলেন তিনি। ২০১১ সালে গ্রেপ্তারের আগে হাফিজ খান মিয়ামির একটি মসজিদে ইমামতি করতেন।মানবজমিন
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান