নিউইয়র্কে মামুন টিউটোরিয়ালে সামার প্রোগ্রারে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট বিতরণ
Mamun’s_Tutoril_NY_Summer_
YouTube : http://youtu.be/i21A1EDj8d8 http://www.youtube.com/watch?
ইউএসএনিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীর ব্যাপক অংশগ্রহণে নিউইয়র্কে বাঙালী মালিকানাধীন অনন্য শিক্ষা প্রতিষ্ঠান মামুন টিউটোরিয়ালের সামার প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। জুলাই-আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানে সামার ভেকেশান থাকায় প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীরা এ সুযোগে স্পেশাল শিক্ষা নিতে ব্যাপক ভাবে অংশ নেয় এ সামার প্রোগ্রামে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও মসজিদগুলোতে সামার প্রোগ্রাম উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
সামার প্রোগ্রামে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট বিতরণ উপলক্ষে ব্রঙ্কসের মামুন টিউটোরিয়ালে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। অনুষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেন মামুন টিউটোরিয়ালের প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আল মামুন ।
এ সময় মামুন টিউটোরিয়ালের ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবকরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সার্টিফিকেট বিতরণকালে প্রিন্সিপাল শেখ আল মামুন বলেন, সামার প্রোগ্রামে অংশগ্রহণের ফলে অন্যান্য ছাত্র-ছাত্রীদের তুলনায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা শিক্ষাক্ষেত্রে অনেক ভাল ফলাফল করতে সক্ষম হবে।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী