Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ সফল হবে : মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: August 24, 2013 | 2:12 PM

 
বাংলাদেশের চলমান সঙ্কট, বিশেষ করে আগামী নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিদ্যমান সমস্যা নিরসনে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের উদ্যোগ সফল হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকেই পথ খুঁজে বের করতে হবে। আমরা দু’দলের মধ্যে সংলাপ অনুষ্ঠানের ব্যাপারে কাজ করে যাচ্ছি। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইউনাইটেড ন্যাশনস পিসকিপিং অ্যান্ড সাউথ এশিয়া : ট্রেন্ডস অ্যান্ড প্রসপেক্টস’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব মন্তব্য করেন। আমেরিকান সেন্টারের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, সম্প্রতি জাতিসংঘ মহাসচিব বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে কথোপকথনে বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে সঙ্কট নিরসনের ওপর গুরুত্ব দিয়েছেন। বান কি মুন দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। আমি আশা করি জাতিসংঘ মহাসচিবের এ উদ্যোগ সফল হবে এবং সবার অংশগ্রহণেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
দুই নেত্রীর মধ্যে সংলাপের জন্য চীনা রাষ্ট্রদূত উদ্যোগ নিয়েছেন। আপনি এ ধরনের কোনো উদ্যোগ নেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে দুই নেত্রীকে সংলাপে বসার জন্য সব সময় আমরা কাজ করছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।আমার দেশ
এদিকে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির আহমেদ, পররাষ্ট্র সচিব শহিদুল হক, আর্মড ফোর্স ডিভিশনের ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশেকা এরশাদ।
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV