Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউ ইয়র্কে দুর্ঘটনায় বাংলাদেশী চালকের ক্ষমা প্রার্থনা

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: August 24, 2013 | 2:21 PM

ডেস্ক: নিউ ইয়র্কে ক্যাবের ধাক্কায় আহত বৃটিশ পর্যটকের দুর্ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন বাংলাদেশের বংশোদ্ভূত গাড়িচালক ফয়সাল কবির মোহাম্মদ হিমন। ওই দুর্ঘটনায় ২৩ বছর বয়সী বৃটিশ তরুণী সিয়ান গ্রিন চিরদিনের জন্য তার বাঁ পা হারিয়েছেন। যে হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন সেই হাসপাতালের বাইরে শুক্রবার এক সংবাদ সম্মেলনে হিমন এ জন্য ক্ষমা চাইলেও তিনি বলেছেন দুর্ঘটনার জন্য আসলে তিনি দায়ী নন। এদিকে নিউ ইয়র্কের ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশন জানিয়েছে, তারা হিমনকে এক মাসের জন্য বরখাস্ত করেছেন। বেলেভু হাসপাতালের বাইরে শুক্রবারের সংবাদ সম্মেলনে হিমন বলেছেন এ দুর্ঘটনার জন্য আমি সত্যি খুব দুঃখিত। আমি সব সময় তার পরিবারের জন্য প্রার্থনা করবো। আমার পক্ষে যদি কিছু করার থাকে তবে সেটা আমি তার জন্য অবশ্যই করবো। আমি সব সময়ই তার জন্য প্রার্থনা করবো। আমি তার মঙ্গল কামনা করছি। তিনি বলেন- এতে আমার কোন দোষ ছিল না। ঘটনাটা নিতান্তই একটা দুর্ঘটনা। ২৪ বছর বয়সী হিমন তিন বছর ধরেই নিউ ইয়র্কে ট্যাক্সি চালিয়ে আসছেন। কিছুটা ভীত স্বরেই সংবাদ সম্মেলনে তিনি বলেন পেছন থেকে তেড়ে আসা সাইকেল আরোহী কেনেথ ওলিভ তাকে আক্রমণ করতে আসছে ভেবেই তিনি আতঙ্কিত হয়ে এক্সলেটরে চাপ দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে হিমনের সঙ্গে নিউ ইয়র্ক স্টেট ফেডারেশন অব ট্যাক্সি ড্রাইভার্সের প্রেসিডেন্ট ফার্নান্ডো ম্যাটেও উপস্থিত ছিলেন। ওই দিনের দুর্ঘটনার জন্য ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশন ৩০ দিনের জন্য হিমনের লাইসেন্স স্থগিত করেছে। ম্যাটেও বলেছেন- এ দুর্ঘটনার জন্য আসলে দায়ী হচ্ছে ওলিভিও। এর আগেও নানা কারণে তিনি ২২ বার গ্রেপ্তার হয়েছিলেন। ম্যাটেও বলেন- সাইকেল আরোহী তাকে পেছন এবং পাশ থেকে আঘাত করার চেষ্টা করে তাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এ কারণে হিমন ভীত হয়ে পড়েছিলেন। ওই পরিস্থিতিতে যে কেউই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে বলে তিনি উল্লেখ করেন। ম্যাটেও বলেন- সাইকেল আরোহী আসলেই একজন অপরাধী। ইতিমধ্যেই সে ২২ বার গ্রেপ্তার হয়েছে। এখন আপনারা কার কথা বিশ্বাস করবেন। দুর্ঘটনার শিকার সিয়ান গ্রিন সোমবারই নিউ ইয়র্ক পৌঁছেছিলেন। আর মঙ্গলবারই তিনি দুর্ঘটনায় পা হারালেন। গ্রিনের পরিবারকে হিমন আন্তরিক সমবেদনা এবং দুঃখ প্রকাশ করেছেন। ওলিভিও নামের ওই সাইকেল চালক এর আগেও একজনকে হত্যার হুমকি দিয়েছিল বলে ডেইলি মেইল জানিয়েছে। ৪০ বছর বয়সী কেনেথ ওলিভিও গত এপ্রিল মাসে একটি কুকুরকে লাথি মেরে এর মালিককে হত্যার হুমকি দেয়ার ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে ১০ দিনের কারাদণ্ড ভোগ করেছে। অতীতেও সে কমপক্ষে ২৪ বার গ্রেপ্তার হয়েছে। তবে মঙ্গলবারের দুর্ঘটনায় তার বিরুদ্ধে কোন অভিযোগ আনা হয়নি। এদিকে দুর্ঘটনায় আহত গ্রিনের সহযোগিতায় এগিয়ে এসেছে  নিউ ইয়র্ক স্টেট ফেডারেশন অব ট্যাক্সি ক্যাব ড্রাইভার্স। তারা গ্রিনের হাসপাতালের খরচ যোগাতে তহবিল সংগ্রহের ঘোষণা দিয়েছে। ইতিমধ্যেই তারা ৩০০০ ডলারের তহবিল সংগ্রহ করেছেন। সংগঠনটি হিমনের পাশে থাকার কথাও জানিয়েছে। হিমনের কোন ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও গাড়ি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। নিউ ইয়র্কের পুলিশ কমিশনার রে কেলি বুধবার বলেছেন এ দুর্ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV