Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ড.মোমেন সৌদি সরকারের আমন্ত্রণে ১৫ দেশের জাতিসংঘে স্থায়ী প্রতিনিধিদের সঙ্গে ৭ দিনের সফরে সৌদি যাচ্ছেন

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: August 27, 2013 | 1:19 AM

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেনসহ ১৫ দেশের স্থায়ী প্রতিনিধিকে সৌদি সরকার আমন্ত্রণ জানিয়েছে। আমন্ত্রিত অন্য দেশের মধ্যে রয়েছে নাইজেরিয়া, মরক্কো, সেনেগাল, প্যালেস্টাইন, সুদান, আফগানিস্তান, আলজেরিয়া, লাওস, মালি, আইভরিকোস্ট, ইন্দোনেশিয়া, লেবানন, মেসেডোনিয়া এবং বসনিয়ার স্থায়ী প্রতিনিধিরা। এই প্রতিনিধিদল ৩১ আগস্ট সৌদির উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়ে যাবেন এবং ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক ফিরে আসবেন।

08262013_018_MOMENপ্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি সৌদি সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কুটনৈতিক প্রচেষ্টার ফলে প্রায় ৪ লাখ বাংলাদেশীর আকামা নবায়ন করেছে। এই মানবিক বিবেচনাবোধ বাংলাদেশের শ্রমিকদের আস্থা অর্জনে বিশেষ ধাপ হিসাবে কাজ করছে। বাংলাদেশ স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি দীর্ঘ সময় ধরে সৌদিতে কর্মরত ছিলেন এবং রাষ্ট্রদূত আবদুল্লাহ মৌলেমি আল সৌদি বিপুল সংখ্যক বাংলাদেশীর আকামা নবায়নের বিষয়ে সক্রিয় ভূমিকা রাখেন। তাছাড়া বাংলাদেশে অটিজম সেবা প্রদানের লক্ষ্যে তিনি বিভিন্ন সভায় মিলিত হয়েছেন। জাতিসংঘে অটিজম রেজুলেশনে সৌদি আরব বাংলাদেশের সক্রিয় সহযোগি।

রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন সৌদিতে অবস্থানকালে জাতিসংঘ সাধারন পরিষদে কাউন্টার টেররিজমের উপর আলোচনায় অংশ নিবেন। তিনি মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করা, মুসলিম দেশগুলোর অভ্যন্তরীন বিরোধ নিস্পত্তির বিষয় সৌদি সরকারের আনা এজেন্ডার উপর বাংলাদেশের মতামত তুলে ধরবেন। সপ্তাহকালীন অবস্থানের সময় তিনি সস্ত্রীক ওমরাহ পালন করবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV